সবুজ প্রান্ত
২ মে ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবে যুক্তরাষ্ট্র প্রবাসী মাওলানা আহমদ আলীর সংবর্ধনা

জকিগঞ্জ প্রতিনিধি :: সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র প্রবাসী, প্রবীণ শিক্ষাবিদ ও সমাজসেবক মাওলানা আহমদ আলীকে এক গৌরবময় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেলে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ ও কর্মরত সাংবাদিকবৃন্দ।

জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েকের সভাপতিত্বে এবং তথ্যপ্রযুক্তি সম্পাদক আহমদ আল মনজুরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে সংবর্ধিত মাওলানা আহমদ আলী বলেন, “এই সম্মাননায় আমি অভিভূত ও কৃতজ্ঞ। আমি সবসময় আশা করি, সাংবাদিকরা সমাজের অসঙ্গতি, অনিয়ম, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে কলম চালিয়ে সমাজ উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবেন।”

তিনি আরও বলেন, “প্রবাসীরা যখন দেশে আসেন, তখন এমন সম্মাননা ও আন্তরিক আমন্ত্রণ তাদের হৃদয়ে দাগ কাটে। এ ধারা অব্যাহত থাকুক, এটাই প্রত্যাশা।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, নির্বাহী সদস্য হাবিব উল্লাহ মিসবাহ ও আজাদুর রহমান। উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ তারেক আহমদ, নির্বাহী সদস্য আহমদ হোসাইন আইমান, আব্দুশ শহীদ শাকির, সাইফুর রহমান, মাহতাব উদ্দিন প্রমুখ।

আলোচনার পর আয়োজকরা সম্মাননা স্মারক তুলে দেন মাওলানা আহমদ আলীর হাতে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

আধিপত্যের জেরে গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও গাভী বিতরণ কর্মসূচির উদ্বোধন

বিদায়ের আগে শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা তুললেন ডিসি সারওয়ার

১০

জকিগঞ্জে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্র শিক্ষকদের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

১১

বিদায়বেলায় ডিসি সারওয়ার আলমের মানবিকতা, মুক্ত হচ্ছেন চা-শ্রমিক মঙ্গল দাস ‎

১২

ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী সবুজ আলম

১৩

প্রবাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটের ৫ যুবক

১৪

মাজার কর্তৃপক্ষের অসন্তুষ্টির মাঝেই সিলেটের জনপ্রিয় ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৫

ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে তাহিরপুরে এমপি কামরুলের বৃক্ষরোপণ

১৬

দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৭

জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার

১৮

দোয়ারাবাজারে জামিন পেয়ে কবরস্থানে আস্তানা গেড়ে পীর সেজেছেন হত্যা মামলার আসামি

১৯

জকিগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ, অভিযুক্তদের মাদক সংশ্লিষ্টতা তদন্তের দাবি

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।