সবুজ প্রান্ত
২৯ এপ্রিল ২০২৫, ৩:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে চেয়ারম্যানের বাড়ীতে বিচার সালিশে হামলা : আহত ৩

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের শরিফাবাদ গ্রামে স্থানীয় চেয়ারম্যানের বাড়িতে বিচার সালিশ চলাকালে হামলার শিকার হয়েছেন তিনজন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শওকত আলী (৮২) জকিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।




অভিযোগ সূত্রে জানা যায়, বাদী শওকত আলী অভিযোগ করেন, তার ছেলে শাহিন আহমদ দুই বছর আগে ১ নং বিবাদী জুয়েল আহমদ জামালের ভাই বুলবুল আহমদ এবং ২ নং বিবাদী নাহিদ মিয়ার ভাই সাহেদ আহমদকে ৩ লাখ ৫০ হাজার টাকা করে চুক্তিতে সৌদি আরবে পাঠান। তারা এখনও সেখানে কর্মরত রয়েছেন। কিন্তু গত ৫ এপ্রিল ওই দুই বিবাদী বাদীর বাড়িতে এসে সাত লাখ টাকা ফেরত দাবি করেন। টাকা ফেরত না দেওয়ায় তারা বাদীকে হুমকি দেন এবং খারাপ আচরণ করেন।




ঘটনার প্রেক্ষিতে স্থানীয় চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরীর মধ্যস্থতায় গত ২৭ এপ্রিল রাত ৮টা ৩০ মিনিটে চেয়ারম্যানের বাড়িতে এক বিচার সালিশের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন উভয় পক্ষের লোকজন ও স্থানীয় ইউপি সদস্য বুরহান উদ্দিন। অভিযোগে বলা হয়, সালিশ চলাকালে ১ নম্বর বিবাদীর নির্দেশে ৮ জন বিবাদী একত্রিত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ বাদী ও তার পরিবারের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় বাদীর ছেলে সালমান আহমদ, শাহিন আহমদ এবং নাতি শিপন আহমদ গুরুতর আহত হন।




অভিযোগে আরও উল্লেখ করা হয়, জুয়েল আহমদ ছুরি দিয়ে সালমান আহমদের মাথা ও চোখে কোপ মারেন, আর নাহিদ মিয়া মাথায় আঘাত করেন একটি লোহার লাইট দিয়ে। বাকিরা লাঠি সোটা দিয়ে বেদম প্রহার করেন। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৯০ হাজার টাকা মূল্যের ৩টি স্মার্টফোন এবং নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।
আহতদের মধ্যে সালমান আহমদকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, অপর দুজনকে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় জকিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।




মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

আধিপত্যের জেরে গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও গাভী বিতরণ কর্মসূচির উদ্বোধন

বিদায়ের আগে শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা তুললেন ডিসি সারওয়ার

১০

জকিগঞ্জে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্র শিক্ষকদের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

১১

বিদায়বেলায় ডিসি সারওয়ার আলমের মানবিকতা, মুক্ত হচ্ছেন চা-শ্রমিক মঙ্গল দাস ‎

১২

ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী সবুজ আলম

১৩

প্রবাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটের ৫ যুবক

১৪

মাজার কর্তৃপক্ষের অসন্তুষ্টির মাঝেই সিলেটের জনপ্রিয় ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৫

ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে তাহিরপুরে এমপি কামরুলের বৃক্ষরোপণ

১৬

দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৭

জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার

১৮

দোয়ারাবাজারে জামিন পেয়ে কবরস্থানে আস্তানা গেড়ে পীর সেজেছেন হত্যা মামলার আসামি

১৯

জকিগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ, অভিযুক্তদের মাদক সংশ্লিষ্টতা তদন্তের দাবি

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।