সবুজ প্রান্ত
২৪ এপ্রিল ২০২৫, ৮:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনের গাযায় গণহত্যার প্রতিবাদে জকিগঞ্জে ছাত্রদের বিক্ষোভ

জকিগঞ্জ প্রতিনিধি  :: ফিলিস্তিনের গাযায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্র সংসদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) জোহরের নামাজ শেষে মাদ্রাসা প্রাঙ্গন থেকে শুরু হওয়া মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় এম.এ. হক চত্বরে এসে এক পথসভায় মিলিত হয়।
মাদ্রাসার প্রভাষক মাওলানা ছাদিকুর রহমান খাদিমানীর সভাপতিত্বে ও মাওলানা ময়নুল হকের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল লতিফ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ’র সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফদ্বলুর রহমান, সিলেট জেলা তালামীযের সহ-সাধারণ সম্পাদক আহমদ আল-মনজুর, উপজেলা তালামীযের সহ-সাধারণ সম্পাদক খলীলুর রহমান ছাব্বির, জকিগঞ্জ সিনিয়র মাদ্রাসার ছাত্র সংসদের ভিপি সুফিয়ান আহমদ ও জিএস তাহমিদ আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, গাযায় প্রতিদিনের হামলা ও মানবাধিকার লঙ্ঘন মানবতার জন্য হুমকি। অবিলম্বে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করে তারা গাযাকে পৃথিবীর সবচেয়ে বড় কবরস্থান ও এতিমখানা হিসেবে উল্লেখ করেন এবং এই নিষ্ঠুরতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
বিক্ষোভ ও সমাবেশে বিপুল সংখ্যক ছাত্র-জনতা অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১০

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১১

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১২

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৩

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১৪

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১৫

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১৬

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৭

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৮

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৯

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।