সবুজ প্রান্ত
২২ এপ্রিল ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হাফছা মজুমদার মহিলা ডিগ্রি কলেজে টিকটক ভিডিও নিষিদ্ধ: শিক্ষার্থীদের কঠোর সতর্কতা

নিজস্ব প্রতিবেদক ::
জকিগঞ্জের ঐতিহ্যবাহী হাফছা মজুমদার মহিলা ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার ও সামাজিক যোগাযোগমাধ্যমে (বিশেষ করে টিকটক) ভিডিও প্রকাশের ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে কলেজ কর্তৃপক্ষ। কলেজ ইউনিফর্ম পরিহিত অবস্থায় বা কলেজ ক্যাম্পাস ও ব্যানার ব্যবহার করে ভিডিও প্রকাশ করাকে কলেজের শৃঙ্খলা ও মর্যাদার পরিপন্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।
একটি আনুষ্ঠানিক নোটিশে ভারপ্রাপ্ত অধ্যক্ষ খালেদ মহিউদ্দিন আজাদ জানান, সম্প্রতি কিছু শিক্ষার্থী সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষা সফর ও উৎসব উপলক্ষে মোবাইল ফোন ব্যবহারের অনুমতি পেয়ে তা অপব্যবহার করেছে। তারা কলেজ ইউনিফর্ম ও ব্যানার ব্যবহার করে টিকটকে ভিডিও আপলোড করেছে, যা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।
এই প্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করেছে:
১. এখন থেকে কোনো শিক্ষার্থী কলেজ বা ইউনিফর্ম ব্যবহার করে ভিডিও তৈরি বা সামাজিক মাধ্যমে প্রকাশ করতে পারবে না।
২. কেউ এ নিয়ম ভঙ্গ করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে বরখাস্ত করা হবে।
৩. যারা ইতোমধ্যে এ ধরনের ভিডিও প্রকাশ করেছে, তাদেরকে স্বপ্রণোদিতভাবে ভিডিওগুলো মুছে ফেলতে বলা হয়েছে।
৪. ভবিষ্যতে এ ধরণের আচরণে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করা হবে।
অধ্যক্ষ বলেন, “শিক্ষা প্রতিষ্ঠান কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট প্রচারের প্ল্যাটফর্ম নয়; এটি শৃঙ্খলা, মূল্যবোধ ও নৈতিকতার পাঠশালা।”
কলেজ কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, শিক্ষার্থীরা এ বিষয়ে দায়িত্বশীল আচরণ করবে এবং প্রতিষ্ঠানের মর্যাদা অক্ষুন্ন রাখতে সহযোগিতা করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১০

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১১

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১২

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৩

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১৪

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১৫

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১৬

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৭

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৮

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৯

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।