সবুজ প্রান্ত
২১ এপ্রিল ২০২৫, ৫:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিসিকের দায়িত্বে ফিরছেন আরিফুল হক চৌধুরী

স্টাফ রিপোর্ট :: 
সিলেট সিটি কর্পোরেশনের দায়িত্বে ফিরছেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। দলীয় আনুগত্যের পুরস্কার হিসেবে আবারও তিনি সিলেট সিটি করপোরেশনে ফিরছেন। সিসিকের ‘ভারপ্রাপ্ত প্রশাসক’ হিসেবে তিনি দায়িত্ব নিতে যাচ্ছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। সরকারের নীতিনির্ধারণী মহলেও এ নিয়ে আলোচনা চলছে।
জানা যায়, বর্তমানে বিভিন্ন সিটিতে যেসব অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রশাসক রয়েছেন, তারা কার্যকরভাবে দায়িত্ব পালনে হিমশিম খাচ্ছেন। ফলে সিটি করপোরেশন গুলোর কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। এ অবস্থায় আলাদা প্রশাসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে, যার আওতায় সিলেটও রয়েছে।
আরিফুল হক চৌধুরী ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে সিলেট সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র ছিলেন। এবার আসছেন ‘ভারপ্রাপ্ত প্রশাসক’ হিসেবে। স্থানীয় সরকার বিভাগের একটি সূত্র জানিয়েছে, তার নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
গত ১৭ এপ্রিল তিনি রাজধানী ঢাকায় কেন্দ্রীয় বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন। দলীয় সিদ্ধান্ত পাওয়ার পর তিনি প্রশাসনিক যোগাযোগ শুরু করেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সূত্র জানায়, মেয়াদোত্তীর্ণ করপোরেশনগুলোতে প্রশাসক নিয়োগের বিধান রয়েছে এবং সিলেটসহ চারটি সিটিতে আলাদা প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত সরকারের উচ্চপর্যায়ে পৌঁছেছে। বিষয়টি প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে। প্রধান উপদেষ্টা অনুমোদন দিলে নিয়োগ কার্যকর হবে।
আরিফুল হক চৌধুরী এক প্রতিক্রিয়ায় বলেন, “আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি এবং মেয়াদ শেষে দায়িত্ব ছেড়েছি। এখন যদি সুযোগ আসে, আমি আবারও জনগণের সেবা করতে প্রস্তুত।”
এদিকে, বিএনপির চার শীর্ষস্থানীয় সাবেক মেয়র— সিলেটের আরিফুল হক চৌধুরী, ময়মনসিংহের ইকরামুল হক টিটু, বরিশালের কামরুজ্জামান কামরান এবং খুলনার নজরুল ইসলাম মঞ্জু— সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রণালের কাছে চিঠি দিয়ে প্রশাসকের দায়িত্ব চেয়েছেন। তারা সকলেই বিগত নির্বাচনে দলীয় মনোনয়নে বিজয়ী হয়েছিলেন।
এই চার নেতার সম্ভাব্য ফেরার খবরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১০

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১১

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১২

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৩

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১৪

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১৫

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১৬

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৭

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৮

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৯

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।