সবুজ প্রান্ত
২১ এপ্রিল ২০২৫, ৭:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে ছুরিকাঘাতে ভ্রাম্যমাণ পণ্য বিক্রেতার মৃত্যু

বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিপেশ তালুকদার (৪৫) নামের এক ভ্রাম্যমাণ পণ্য বিক্রেতার মৃত্যু হয়েছে। রবিবার (২০ এপ্রিল) রাত ৮টার দিকে খাজাঞ্চী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাওনপুর গ্রামের পশ্চিমে পাঁচপীরের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নিপেশ তালুকদার সুনামগঞ্জের দিরাই উপজেলার সুনামপুর (রফিনগর) গ্রামের সানন্দ তালুকদারের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি পরিবার নিয়ে সিলেটের জালালাবাদ থানার তেমুখি এলাকায় বসবাস করে আসছিলেন।
জানা যায়, নিপেশ তালুকদার বাইসাইকেল দিয়ে বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডসহ বিভিন্ন বাজারে কয়েল-জর্দাসহ নানা পণ্য বিক্রি করতেন। প্রতিদিনের মতো রবিবার সন্ধ্যায়ও পণ্য বিক্রি শেষে রাত ৮টার দিকে ফেরার পথে পাঁচপীরের বাজারের পশ্চিমে নির্জন সড়কে ছিনতাইকারিরা নিপেশের উপর চড়াও হয়ে তাঁর সাথে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নেয়। তিনি তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলে ছিনতাইকারীরা তার বুকের বামপাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় পাঁচপীরের বাজারের দিকে দৌড়ে একটি দোকানের ভেতরে গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন নিপেশ এবং সেখানেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
খবর পেয়ে রাত ১০টার দিকে ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান ও বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালেের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান, কাটল প্রশাসনিক শূন্যতা

জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযান, ওয়ান শুটার গান ও বিস্ফোরক উদ্ধার

তাহিরপুরে হাওরে কয়লাবাহী নৌকায় কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দিচ্ছে সরকার

জকিগঞ্জে শোকজ প্রত্যাহারের পর মাঠে শফিকুর রহমান : প্রথম কর্মিসভায় ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি, কৃষকদলের বিতর্কিত কমিটি প্রত্যাহারের দাবি

শাহজালাল মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে গঠন করা হলো ১২ সদস্যের কমিটি

সুনামগঞ্জে বোমা হামলা মামলা: সাবেক ছাত্র জমিয়ত নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের নিন্দা ও প্রতিবাদ

মদ কি মাদক? মদ খাইতে লাইসেন্স লাগে, এটা কোন দেশের আইন —সংসদে প্রশ্ন এমপি ইকবালের

আগামীকাল সিলেট এসে মাজার নিয়ে বৈঠক করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জকিগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

১০

দুই দশক আগের সুরঞ্জিত হত্যা চেষ্টা মামলায় নির্দোষ প্রমাণিত হলেন বাবর, আরিফ ও গৌছ

১১

জুলাইয়ের মধ্যেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবরের আভাস প্রবাসী কল্যাণ মন্ত্রীর

১২

সিলেটে আম নামিয়ে ঢাকায় ফিরছিলেন গাঁজা নিয়ে, পথেই ধরা পড়লেন পিকআপ চালক

১৩

বিদায়ী ডিসি চোখ খুলে দিয়েছেন, মাজারের স্বচ্ছতায় সর্বাত্মক সহযোগিতা করবে সরকার: আরিফুল হক চৌধুরী ‎

১৪

দেশের সব মাজারের দানের টাকায় স্বচ্ছতা ও সঠিক হিসাব থাকা উচিত: তথ্য উপদেষ্টা

১৫

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

১৬

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

১৭

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

১৮

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

১৯

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।