এবার ক্রাউন সিমেন্টের বিরুদ্ধে ওজন জালিয়াতি ও প্রতারণার অভিযোগ এনে আদালতে মামলা করেছেন হাফিজুল ইসলাম চৌধুরী নামের সিলেটের এক বিনিয়োগকারী ও আমেরিকা প্রবাসী। গত ১০ এপ্রিল সিলেট আদালতে নগরীর বিলপাড় লামাবাজার এলাকার বাসিন্দা মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বিল্ডিংয়ের কাজের জন্য ক্রাউন সিমেন্ট কোম্পানি থেকে প্রথম ধাপে ৩৮০০সিমেন্ট এবং দ্বিতীয় ধাপে ২০০০ সিমেন্ট মোট ৫৮০০ বস্তা ক্রাউন সিমেন্ট কোম্পানি থেকে ক্রয় করেন হাফিজুল ইসলাম চৌধুরী।
দ্বিতীয় ধাপে সিমেন্ট কিনার পর উনার সন্দেহ জাগে সিমেন্টের ওজন কম আছে সাথে সাথে ওজন মেপে দেখি প্রতিটি ৫০ কেজির বস্তায় ১০০ থেকে ৩০০ গ্রাম সিমেন্ট কম। পরে তিনি তাৎক্ষণিক ক্রাউন্ড সিমেন্ট কোম্পানির সিলেটে জেলা দায়িত্বশীল সেলস ম্যানেজার আলমাস ও সিলেট রিজিওনাল হেড এমদাদকে বিষয়টি অবগত করেন।
সাথে সাথে দেখার জন্য বলেন ক্রাউন সিমেন্ট কোম্পানির ইঞ্জিনিয়ার শাওন। তিনি এসে মেপে দেখেন কোন কোন বস্তায় ৩৩০ গ্রামের থেকেও বেশি কম। তখন ক্রাউন্ট সিমেন্ট কোম্পানির ইঞ্জিনিয়ার শাওন হেড অফিসের সাথে যোগাযোগ করে তারা হাফিজুল ইসলাম চৌধুরীকে জানায় হেড অফিস থেকে লোক আসবে এটা সমাধান করার জন্য। পরের দিন হাফিজুল ইসলাম চৌধুরীর বাসায় কোম্পানির লোক আসেন এবং তারা ২০ প্রস্তাব সিমেন্ট দিবে বলে। কিন্তু বৃহত্তর সিলেটবাসীর স্বার্থে তিনি তাদের ২০বস্তা নিতে রাজি হননি।
হাফিজুল ইসলাম চৌধুরী বলেন, দেশের এত বড় একটা কোম্পানি হয়ে যদি ভোক্তাকে ওজনে কারচুপির মাধ্যমে প্রতারণা করে তখন বিদেশ থেকে ইনভেস্টাররা দেশে এসে ইনভেস্ট করতে ভয় পাবে।
আর যাতে ক্রাউন্ট সিমেন্টের কাছে দেশের মানুষ প্রতারিত না হয় এবং আমার ক্ষতিপূরণের জন্য ক্রাউন সিমেন্ট কোম্পানির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছি।
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
১
এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়
২
দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।