সবুজ প্রান্ত
৫ মে ২০২৫, ৯:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্ত্রীর নাক ছিল সুন্দর, তাই কামড়ে ছিঁড়ে খেলেন স্বামী!

ছিবি : ETV
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার শান্তিপুরে এক হৃদয়বিদারক ও চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে, যা শুনে শিউরে উঠছে সাধারণ মানুষ। প্রেম করে বিয়ে, আট বছরের সংসার—সবকিছুকে ছাপিয়ে হঠাৎই রাতের অন্ধকারে ঘটে গেল এক ভয়ঙ্কর কাণ্ড। স্ত্রীর ‘সুন্দর নাক’ এতটাই ভালো লাগত স্বামীর, যে এক রাতে ঘুমন্ত অবস্থায় সেটিই কামড়ে খেয়ে নিল সে!

স্থানীয় সূত্র ও ভারতীয় সংবাদমাধ্যম ETV-এর তথ্য অনুযায়ী, শান্তিপুর থানার বেরপাড়া এলাকার বাসিন্দা বাপন শেখ ও তাঁর স্ত্রী মধু খাতুনের বিয়ে হয়েছিল প্রায় নয় বছর আগে। তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে। সংসার ছিল মোটামুটি শান্তিপূর্ণ, তবে মধু খাতুন জানান, স্বামী বাপন মাঝে মধ্যেই মদ্যপ অবস্থায় অদ্ভুত আচরণ করতেন। মধুর মুখের সৌন্দর্য ও বিশেষ করে নাক নিয়ে থাকত তাঁর অতিরিক্ত উন্মাদনা।

অভিযোগ, গত বৃহস্পতিবার রাত তিনটার দিকে, মধু যখন ঘুমিয়ে ছিলেন, তখন বাপন আচমকা তাঁর নাক কামড়ে ছিঁড়ে ফেলেন এবং তা মুখে নিয়ে চিবোতে শুরু করেন! ব্যথায় ছটফট করতে করতে ঘুম ভেঙে যায় মধুর। বাঁচার জন্য প্রাণপণে স্বামীকে সরানোর চেষ্টা করেন, কিন্তু তাতেও রেহাই পাননি—বাপন এরপর তাঁর একটি আঙুলেও কামড় বসান।

মধু কোনওরকমে নিজেকে বাঁচিয়ে ঘর থেকে পালিয়ে যান এবং আশ্রয় নেন বাড়ির অন্য ঘরে। পরে তিনি শান্তিপুর থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ বাপন শেখকে গ্রেফতার করে এবং তাঁকে আদালতে হাজির করে।

মধুর মা রোশনা বেগম জানান, “আমার মেয়ে ঘুমোচ্ছিল, হঠাৎ চিৎকার শুনে ছুটে গিয়ে দেখি রক্তে ভেসে যাচ্ছে ওর নাক ও হাত। আমার জামাই আমাকেও মারতে যায়। আমি চাই তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক।”

এই ঘটনায় রানাঘাট জেলার পুলিশ সুপার আশিস মৈজ্য জানান, “অভিযোগ পেয়ে দ্রুত তদন্ত শুরু করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১০

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১১

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১২

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১৩

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১৪

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৫

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৬

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৭

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৮

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৯

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।