সবুজ প্রান্ত
৩১ মে ২০২৫, ৭:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে টানা বৃষ্টিতে অচল নগর, বাড়ছে বন্যার আশঙ্কা

সিলেট নগরীর পানিতে তলিয়ে যাওয়া রাস্তায় যানবাহন চলাচল

টানা ভারী বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে সিলেটের নদ-নদীর পানি দ্রুত বাড়তে শুরু করেছে। একইসঙ্গে নগরের বেশিরভাগ এলাকায় সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা, থমকে গেছে স্বাভাবিক জনজীবন।

সিলেট আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শনিবার (৩১ মে) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাত্র ১২ ঘণ্টায় ১৯৮.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দিনভর এই বিরামহীন বর্ষণে নগরের প্রধান সড়ক থেকে শুরু করে গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ পানির নিচে চলে যায়।

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে নগরের জিন্দাবাজার, ক্বিন ব্রিজ, আম্বরখানা, বন্দরবাজার, টিলাগড়, উপশহর, লালদিঘীরপাড়সহ বেশ কয়েকটি এলাকা। এসব এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে যায়, অনেক বাসাবাড়ি ও দোকানে পানি ঢুকে পড়ায় জনভোগান্তি চরমে পৌঁছেছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকাতেও পানি ওঠে যাওয়ায় রোগী ও সেবাপ্রার্থীদের দুর্ভোগ বেড়েছে।

শুধু শহরেই নয়, জেলার বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল ইতোমধ্যে প্লাবিত হয়েছে। গোয়াইনঘাট-রাধানগর সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এদিকে, পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সিলেট বিভাগের সাতটি প্রধান নদীর ১৫টি পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে, যার বেশিরভাগই বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে।

সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি বেড়ে হয়েছে ১১.৬৬ মিটার, যেখানে বিপদসীমা ১২.৭৫ মিটার। গত ৪৮ ঘণ্টায় এখানে পানির উচ্চতা বেড়েছে ৩.৩৭ মিটার। সিলেট পয়েন্টেও পানি ক্রমাগত বাড়ছে এবং বর্তমানে ৯.৩১ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে, যা বিপদসীমার মাত্র ১.৪৯ মিটার নিচে।

এছাড়া কুশিয়ারা, ধলাই, সারি, পিয়াইন ও গোয়াইন নদীর বিভিন্ন পয়েন্টেও পানি আশঙ্কাজনক হারে বাড়ছে। ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে গত ২৪ ঘণ্টায় ৪১০ মিলিমিটার এবং তার আগের দিন ২১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যার প্রভাব সিলেটের নদনদীগুলোতে পড়ছে।

পরিস্থিতি মোকাবেলায় সিলেট সিটি করপোরেশন (সিসিক) একটি বিশেষ জরুরি কন্ট্রোল রুম চালু করেছে। সিসিক ভবনের দ্বিতীয় তলার ২০৫ নম্বর কক্ষে স্থাপন করা এই কন্ট্রোল রুমের দায়িত্বে আছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন। সংশ্লিষ্ট ওয়ার্ড কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় অবস্থান করে পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ ও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, সিলেট অঞ্চলে গভীর নিম্নচাপের প্রভাবে বৃষ্টি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন বলেন, আগামী তিন দিন ভারী বর্ষণ ও দমকা হাওয়া অব্যাহত থাকবে। ফলে পাহাড়ি ঢল ও নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চলে নতুন করে প্লাবন সৃষ্টি হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

আধিপত্যের জেরে গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও গাভী বিতরণ কর্মসূচির উদ্বোধন

বিদায়ের আগে শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা তুললেন ডিসি সারওয়ার

১০

জকিগঞ্জে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্র শিক্ষকদের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

১১

বিদায়বেলায় ডিসি সারওয়ার আলমের মানবিকতা, মুক্ত হচ্ছেন চা-শ্রমিক মঙ্গল দাস ‎

১২

ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী সবুজ আলম

১৩

প্রবাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটের ৫ যুবক

১৪

মাজার কর্তৃপক্ষের অসন্তুষ্টির মাঝেই সিলেটের জনপ্রিয় ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৫

ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে তাহিরপুরে এমপি কামরুলের বৃক্ষরোপণ

১৬

দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৭

জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার

১৮

দোয়ারাবাজারে জামিন পেয়ে কবরস্থানে আস্তানা গেড়ে পীর সেজেছেন হত্যা মামলার আসামি

১৯

জকিগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ, অভিযুক্তদের মাদক সংশ্লিষ্টতা তদন্তের দাবি

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।