সবুজ প্রান্ত
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে প্রবাসীর ঘরে চুরি, থানায় অভিযোগ

জকিগঞ্জ প্রতিনিধি ::

সিলেটের জকিগঞ্জে এক প্রবাসীর বসতবাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাড়ির সদস্য মামুনুর রশীদ রুবেল (৩২) জকিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ৯ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ১টা থেকে ভোর ৫টার মধ্যে অজ্ঞাতনামা চোরেরা জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের চারিগ্রাম (মাদাননগর) গ্রামে তাদের বসতবাড়ির দক্ষিণ পাশ দিয়ে প্রবেশ করে প্রবাসী ছোট চাচা ফখরুল ইসলামের কক্ষের ভেন্টিলেটর ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় ঘরের দরজা-জানালা খোলা অবস্থায় পাওয়া যায় এবং কক্ষের ভেতরে থাকা বিভিন্ন আসবাবপত্র ও মালামাল তছনছ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

অভিযোগকারী জানান, ঘটনার রাতে তারা পরিবারের সবাই নিজ নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন। সকালে চাচী আছমা বেগম দেখতে পান বসতঘরের দক্ষিণ পাশের দরজা খোলা। হৈচৈ শুরু হলে পরিবারের অন্যান্য সদস্যরা এসে কক্ষের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান।

পরে বিষয়টি প্রবাসে থাকা ফখরুল ইসলামকে জানানো হয়। চাচী দেলোয়ারা বেগমও সিলেট শহর থেকে বাড়িতে ফিরে এসে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। অভিযোগে আরও বলা হয়েছে, চোরেরা পরিকল্পিতভাবে বাড়িতে প্রবেশ করেছে এবং যেকোনো সময় পুনরায় এমন ঘটনা ঘটাতে পারে। এতে পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে।

এ ঘটনার সময় স্থানীয় কয়েকজন প্রতিবেশীও উপস্থিত হয়ে ঘটনাস্থল প্রত্যক্ষ করেছেন বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।

জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আঞ্চলিক সড়কে অবাধে গবাদিপশু, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে ঢাকার চেয়েও এগিয়ে সিলেটের ওসমানী বিমানবন্দর

জকিগঞ্জে মাদ্রাসা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ

বড়লেখায় তালতো ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাদিকের

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

১০

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

১১

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

১২

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

১৩

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

১৪

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১৫

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১৬

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১৭

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১৮

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১৯

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।