সবুজ প্রান্ত
৯ অক্টোবর ২০২৫, ৬:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহিষ দেশের সম্পদ, অবহেলা নয় যত্ন প্রয়োজন: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

স্টাফ রিপোর্ট

মহিষ বাংলাদেশের এক অমূল্য সম্পদ, অথচ দীর্ঘদিন ধরেই অবহেলিত— এমন মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, “মহিষের দই ইতোমধ্যে বাংলাদেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। শুধু দই নয়, মহিষের দুধ থেকে চিজসহ নানা পণ্য উৎপাদনের প্রশিক্ষণ দিলে খামারিদের জন্য নতুন আয়ের পথ উন্মুক্ত হবে। এসব পণ্য রপ্তানিযোগ্য হিসেবেও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

বৃহস্পতিবার সকালে সাভারের মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে বাংলাদেশ বাফেলো অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত ‘বৈজ্ঞানিক সম্মেলন–২০২৫’-এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা ফরিদা আখতার আরও বলেন, “কৃষি ও প্রাণিসম্পদ মিলিয়েই একটি দেশের খাদ্য উৎপাদন ব্যবস্থা গড়ে ওঠে। অথচ অনেকে খাদ্য উৎপাদন বলতে শুধু কৃষিকেই বোঝেন। কৃষিক্ষেতে কীটনাশক ও আগাছানাশকের অতিরিক্ত ব্যবহারে এখন গরু, ছাগল ও মহিষ পর্যাপ্ত ঘাস পাচ্ছে না। খাদ্য উৎপাদন বৃদ্ধির নামে মহিষের চারণভূমি দিন দিন সংকুচিত হচ্ছে— যা মোটেও কাম্য নয়।”

তিনি কীটনাশক ব্যবহারে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন এবং কৃষি ও প্রাণিসম্পদ খাতে সমন্বিত পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, “গবাদিপশুর তালিকায় মহিষকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। দেশে মহিষের সংখ্যা ক্রমশ কমে যাওয়া উদ্বেগজনক। চারণভূমির অভাব এখন মহিষ পালনে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।”

সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ বাফেলো অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. মো. ওমর ফারুক। গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের ডিন প্রফেসর ড. মো. রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নীলুফা আখতার, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক।

ভারতের হরিয়ানার ড. প্রীতিশ তাঁর বক্তৃতায় প্রান্তিক কৃষকের দৃষ্টিকোণ থেকে মুরাহ মহিষ ব্যবস্থাপনার অভিজ্ঞতা তুলে ধরেন। অপর বক্তা ড. হিরন্ময় বিশ্বাস ইতালির দুধ উৎপাদন ব্যবস্থাপনা এবং বাংলাদেশের সামাজিক–অর্থনৈতিক বাস্তবতায় টেকসই মহিষ দুধ উৎপাদনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। স্বাগত বক্তব্য রাখেন ড. গৌতম কুমার দেব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিজ্ঞানী, সরকারি ও বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, খামারি প্রতিনিধি এবং মহিষ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তারা।

সম্মেলন শেষে উপদেষ্টা ফরিদা আখতার সাভারের কেন্দ্রীয় গো–প্রজনন ও দুগ্ধ খামার চত্বরে নবনির্মিত কেন্দ্রীয় কৃত্রিম প্রজনন ল্যাবরেটরি উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি ল্যাবরেটরির বিভিন্ন কার্যক্রম ও আধুনিক সুবিধা পরিদর্শন করেন। এ সময় প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান, কেন্দ্রীয় কৃত্রিম প্রজনন কেন্দ্রের পরিচালক মো. শাহজামান খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

আধিপত্যের জেরে গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও গাভী বিতরণ কর্মসূচির উদ্বোধন

বিদায়ের আগে শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা তুললেন ডিসি সারওয়ার

১০

জকিগঞ্জে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্র শিক্ষকদের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

১১

বিদায়বেলায় ডিসি সারওয়ার আলমের মানবিকতা, মুক্ত হচ্ছেন চা-শ্রমিক মঙ্গল দাস ‎

১২

ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী সবুজ আলম

১৩

প্রবাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটের ৫ যুবক

১৪

মাজার কর্তৃপক্ষের অসন্তুষ্টির মাঝেই সিলেটের জনপ্রিয় ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৫

ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে তাহিরপুরে এমপি কামরুলের বৃক্ষরোপণ

১৬

দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৭

জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার

১৮

দোয়ারাবাজারে জামিন পেয়ে কবরস্থানে আস্তানা গেড়ে পীর সেজেছেন হত্যা মামলার আসামি

১৯

জকিগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ, অভিযুক্তদের মাদক সংশ্লিষ্টতা তদন্তের দাবি

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।