সবুজ প্রান্ত
৫ অক্টোবর ২০২৫, ৮:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

বিশ্বনাথ প্রতিনিধি:
সংবাদ প্রকাশের জেরে সিলেট আদালতে দৈনিক ইনকিলাব এর সম্পাদক এমএম বাহাউদ্দিন ও বিশ্বনাথ উপজেলা সংবাদদাতা আব্দুস সালামের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছেন বিশ্বনাথ উপজেলায় কর্মরত সাংবাদিকরা। রবিবার (৫ অক্টোবর) দুপুরে বিশ্বনাথ পৌর শহরের বাসিয়া ব্রিজের উপরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নিয়ে সাংবাদিক নেতারা বলেন, দেশজুড়ে সাংবাদিকদের হত্যা, হামলা ও মামলা স্বাধীন সাংবাদিকতার জন্য এক অশনি সংকেত। তারা দ্রুত রাষ্ট্রের কাছে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। বক্তারা বলেন, সংবাদ প্রকাশের জের ধরে সিলেট আদালতে ইনকিলাবের সম্পাদক ও উপজেলা সংবাদদাতার বিরুদ্ধে দায়ের করা ৫০ কোটি টাকার মানহানি মামলাটি উদ্দেশ্য প্রণোদিত। এই মামলা অবিলম্বে প্রত্যাহার করা না হলে বিশ্বনাথের সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন ও বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আক্তার আহমদ শাহেদের যৌথ সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক রূপালী বাংলাদেশ এর সিলেট ব্যুরো প্রধান সালমান ফরিদ, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন ও তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) কামাল মুন্না, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের ও আশিক আলী, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বেগ ও বর্তমান আহ্বায়ক মশিউর রহমান সহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর দৈনিক ইনকিলাব এ “কোটি টাকার খাস জমি আত্মসাৎ চেষ্টা: বিশ্বনাথে উত্তেজনা” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদের জেরেই ২৯ সেপ্টেম্বর অ্যাডভোকেট শামীম আহমেদ সাতজনকে অভিযুক্ত করে ৫০ কোটি টাকার মানহানি মামলাটি দায়ের করেন। অভিযুক্তদের তালিকায় সম্পাদক ও উপজেলা সংবাদদাতাও রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ের মধ্যেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবরের আভাস প্রবাসী কল্যাণ মন্ত্রীর

সিলেটে আম নামিয়ে ঢাকায় ফিরছিলেন গাঁজা নিয়ে, পথেই ধরা পড়লেন পিকআপ চালক

বিদায়ী ডিসি চোখ খুলে দিয়েছেন, মাজারের স্বচ্ছতায় সর্বাত্মক সহযোগিতা করবে সরকার: আরিফুল হক চৌধুরী ‎

দেশের সব মাজারের দানের টাকায় স্বচ্ছতা ও সঠিক হিসাব থাকা উচিত: তথ্য উপদেষ্টা

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

১০

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

১১

আধিপত্যের জেরে গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু

১২

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও গাভী বিতরণ কর্মসূচির উদ্বোধন

১৩

বিদায়ের আগে শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা তুললেন ডিসি সারওয়ার

১৪

জকিগঞ্জে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্র শিক্ষকদের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

১৫

বিদায়বেলায় ডিসি সারওয়ার আলমের মানবিকতা, মুক্ত হচ্ছেন চা-শ্রমিক মঙ্গল দাস ‎

১৬

ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী সবুজ আলম

১৭

প্রবাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটের ৫ যুবক

১৮

মাজার কর্তৃপক্ষের অসন্তুষ্টির মাঝেই সিলেটের জনপ্রিয় ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৯

ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে তাহিরপুরে এমপি কামরুলের বৃক্ষরোপণ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।