সবুজ প্রান্ত
২১ অক্টোবর ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট নগরে রাস্তার সংযোগস্থলে পার্কিং নিষিদ্ধ


যানজট নিরসনে এসএমপি’র নতুন নির্দেশনা

সবুজ প্রান্ত ডেস্ক ::

সিলেট নগরীতে যানজট কমাতে কঠোর পদক্ষেপ নিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। নগরের যেকোনো রাস্তার সংযোগস্থলের কেন্দ্রবিন্দু থেকে ২৫ গজের মধ্যে সব ধরনের পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

গতকাল সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।


চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এসএমপি’র উদ্যোগ

নগরীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে সড়কের মোড়ে, মার্কেটের সামনে ও ফুটপাতে যানবাহন রেখে জনদুর্ভোগ সৃষ্টি করা হচ্ছিল। নতুন নির্দেশনা কার্যকর হলে এই বিশৃঙ্খলা কমে আসবে বলে মনে করছেন নগরবাসী।


বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই লেনের সড়কে কোনো ধরনের যানবাহন পার্ক করা যাবে না। পাশাপাশি নির্ধারিত পার্কিং স্থানে কেবল এক লাইনে অনুমোদিত সংখ্যক গাড়ি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সিলেট মহানগর পুলিশ আইন ২৭(১) ধারায় ফুটপাত বা সড়কে যানবাহন রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা দণ্ডনীয় অপরাধ। তাই আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এসএমপি’র বক্তব্য

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন—

“নগরের শৃঙ্খলা ও জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে। এতে দীর্ঘদিনের যানজট অনেকটা কমে আসবে বলে আমরা আশাবাদী।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

১০

সিলেটে হারানো ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

১১

‎গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ

১২

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে বিনামূল্যে গাভী বিতরণ

১৩

খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে : জুড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

১৪

বাংলাদেশে কেবল সংশোধন নয়, প্রকৃত সংস্কারই বাস্তবায়িত হতে হবে: বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী

১৫

সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান, কাটল প্রশাসনিক শূন্যতা

১৬

জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযান, ওয়ান শুটার গান ও বিস্ফোরক উদ্ধার

১৭

তাহিরপুরে হাওরে কয়লাবাহী নৌকায় কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

১৮

কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দিচ্ছে সরকার

১৯

জকিগঞ্জে শোকজ প্রত্যাহারের পর মাঠে শফিকুর রহমান : প্রথম কর্মিসভায় ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি, কৃষকদলের বিতর্কিত কমিটি প্রত্যাহারের দাবি

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।