সবুজ প্রান্ত
১২ অক্টোবর ২০২৫, ২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে ফুটবল প্রিমিয়ার লিগের প্রথম আসর সফলভাবে সম্পন্ন

জকিগঞ্জ প্রতিনিধি

জকিগঞ্জ উপজেলা ফুটবল প্রিমিয়ার লিগ–২০২৫ (সিজন–১) এর মেগা ফাইনাল ম্যাচ গত শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

ফাইনালে মুখোমুখি হয় শুভেচ্ছা টেলিকম এফসি ও বেঙ্গল টাইগার্স এফসি। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় শুভেচ্ছা টেলিকম এফসি প্রতিপক্ষকে পরাজিত করে চ্যাম্পিয়ন এবং বেঙ্গল টাইগার্স এফসি রানার্সআপ হয়।

ফাইনাল খেলাটি ছিল দর্শকে পরিপূর্ণ। খেলাপ্রেমী শত শত মানুষ মাঠে উপস্থিত থেকে দুই দলের চমৎকার পারফরম্যান্স উপভোগ করেন। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।

ফাইনাল খেলার সভাপতিত্ব করেন লিগের সভাপতি শহীদ আহমদ, আর পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাজু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরহাদ আল আরাফাত টিপু। প্রধান বক্তা ছিলেন জকিগঞ্জ উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি বদরুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শামীম আহমদ কালা, সাবেক ফুটবলার শফিক আহমদ, সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতনের সহকারী শিক্ষক জহিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক ইমতিয়াজ আহমেদ সেতু এবং জকিগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মাসুম আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা ফুটবল প্রিমিয়ার লিগ পরিচালনা কমিটির সদস্য ওয়াজেদ আহমদ (টাইগার ওয়াজেদ), সৌরভ বিলাস রায়, সেবুল আহমদ, রায়হান আহমদ, ডেন্টিস্ট বিমান রায়, মৃণাল কান্তি দাস, রাজিব রায় প্রমুখ।

আয়োজকরা জানান, তরুণদের ক্রীড়া সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করা ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এই লিগের আয়োজন করা হয়। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১০

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১১

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

১২

সিলেটে হারানো ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

১৩

‎গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ

১৪

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে বিনামূল্যে গাভী বিতরণ

১৫

খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে : জুড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

১৬

বাংলাদেশে কেবল সংশোধন নয়, প্রকৃত সংস্কারই বাস্তবায়িত হতে হবে: বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী

১৭

সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান, কাটল প্রশাসনিক শূন্যতা

১৮

জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযান, ওয়ান শুটার গান ও বিস্ফোরক উদ্ধার

১৯

তাহিরপুরে হাওরে কয়লাবাহী নৌকায় কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।