সবুজ প্রান্ত
১২ অক্টোবর ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কসকনকপুর ইউনিয়ন জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

জকিগঞ্জ প্রতিনিধি

জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত এক কর্মী সমাবেশ শনিবার (১১ অক্টোবর) বাদ মাগরিব ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৫ (জকিগঞ্জ–কানাইঘাট) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “দেশের রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক বৈষম্য ও নৈতিক অবক্ষয় দূর করতে হলে আদর্শিক নেতৃত্বের বিকল্প নেই। জামায়াতে ইসলামী ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছে। ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল হতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলার সংগ্রামী সেক্রেটারি ও জকিগঞ্জ উপজেলা পরিষদের জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা নিজাম উদ্দিন খান।

এছাড়া আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা জালাল উদ্দীন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানী জাবেদ, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি আবিদুর রহমান এবং ইসলামি ছাত্রশিবির জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি নাজির আহমদ।

সমাবেশের সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি পল্লি চিকিৎসক ডা. নজরুল ইসলাম নমিক এবং যৌথভাবে পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি সয়েফ আহমদ ও ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি মাহফুজ ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল, কর্মী ও সমর্থকরা অংশ নেন। বক্তারা ইসলামী আন্দোলনের আদর্শে সমাজ গঠন, সংগঠনের কাঠামো শক্তিশালীকরণ ও আগামী জাতীয় নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১০

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১১

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১২

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৩

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৪

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৫

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৬

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৭

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৮

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

১৯

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।