সবুজ প্রান্ত
১২ নভেম্বর ২০২৫, ৮:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইংল্যান্ডে দারুল হাদীস লাতিফিয়া নর্থওয়েস্টের কিরাত, হিফয ও আলিমী কোর্সের গ্রাজুয়েশন সেরেমনি অনুষ্ঠিত


ইংল্যান্ডের ওল্ডহ্যাম শহরে এক ঐতিহাসিক ও অনুপ্রেরণামূলক ইসলামি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। দারুল হাদীস লাতিফিয়া নর্থওয়েস্টের উদ্যোগে আয়োজিত প্রথম গ্রাজুয়েশন সেরেমনি অনুষ্ঠিত হয় গত ৮ নভেম্বর শনিবার ওল্ডহ্যামের গ্র্যান্ড ভেন্যু হল–এ।

চার শতাধিক শিক্ষার্থী আলিম, আলিমা, ক্বারী–ক্বারিয়া ও হাফিজে কোরআন হিসেবে সম্মাননা লাভ করেন। এই আয়োজনকে নর্থওয়েস্ট অঞ্চলে ইসলামি শিক্ষা ও নৈতিক উন্নয়নের এক নতুন অধ্যায় হিসেবে অভিহিত করেছেন উপস্থিত সুধীজন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড় ছাহেব ফুলতলী। তিনি তাঁর হৃদয়স্পর্শী ও অনুপ্রেরণামূলক বক্তব্যে তরুণ প্রজন্মকে দ্বীনের পথে অটল থাকার আহ্বান জানান এবং শিক্ষার্থী ও অভিভাবকদের উৎসাহিত করেন।

গ্রাজুয়েশনের অংশ হিসেবে হিফয, কিরাত ও আলিমী কোর্স সম্পন্নকারী ছাত্রদের মাথায় পবিত্র সাদা পাগড়ি পরিয়ে দেওয়া হয়; আর ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা রুমাল ও উপহার সামগ্রী। মুহূর্তেই পুরো হল পরিণত হয় আনন্দ, গর্ব ও আধ্যাত্মিক আবেগের মিলনস্থলে।

দারুল হাদীস লাতিফিয়া নর্থওয়েস্টের প্রিন্সিপাল মাওলানা সালমান আহমদ চৌধুরী ফুলতলী শুভেচ্ছা বক্তব্যে বলেন,

“এটি কেবল একটি গ্রাজুয়েশন নয়; এটি আমাদের সন্তানদের চরিত্র গঠন ও নৈতিকতার মজবুত ভিত্তি স্থাপনের প্রতীক।”

তিনি অতিথি, শিক্ষক, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, স্পন্সর ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশ থেকে ভার্চুয়ালি যুক্ত হন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ–এর সভাপতি ও দারুল হাদীস লাতিফিয়া নর্থওয়েস্টের ট্রাস্টি চেয়ারম্যান হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। তিনি বলেন—

“ভবিষ্যতে সবার সহযোগিতায় একটি পূর্ণাঙ্গ বোর্ডিং মাদরাসা প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাওলানা বেলালুর রহমান, এবং সঞ্চালনায় ইমাম মাওলানা খায়রুল হুদা খান
প্রধান পর্বে শিক্ষার্থীদের কেরাত, নাশিদ পরিবেশনা ও গ্রাজুয়েটদের পক্ষ থেকে মাওলানা গিয়াস উদ্দিন–এর অনুপ্রেরণামূলক ভাষণ মাহফিলকে প্রাণবন্ত করে তোলে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন —

  • দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের প্রিন্সিপাল ও আল ইসলাহ ইউকের সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী,
  • ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারি মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী,
  • লাতিফিয়া কারী সোসাইটি ইউকে ও আয়ারল্যান্ডের সেক্রেটারি মুফতি মাওলানা আশরাফুর রহমান
এছাড়া উপস্থিত ছিলেন—

মাওলানা সুলতান আহমদ চৌধুরী, মাওলানা লোকমান আহমদ চৌধুরী সাদী,

মাদরাসার সেক্রেটারি আলহাজ্জ আব্দুল মুছাববির এমবিই,
ওল্ডহ্যাম কাউন্সিলের ডেপুটি লিডার কাউন্সিলর আব্দুল জব্বার,

কাউন্সিলর আব্দুল মালেক,

মাওলানা ফখরুল হাসান রুতবাহ, মাওলানা আব্দুল মতিন, মাওলানা ফরিদ আহমদ চৌধুরী,

মাওলানা আব্দুল হক, মুফতি মাওলানা আব্দুর রহমান, মুফতি মাওলানা আব্দুল ওয়াদুদ,

হাফেজ মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা নজরুল ইসলাম,

হাফেজ মাওলানা লুৎফর রহমান, মাওলানা আবুল কালাম আজাদ,

হাফেজ মাওলানা আমিনুল ইসলাম, মুফতি আব্দুল শহীদ, মুফতি বদরুজ্জামান রিয়াদ,

মুফতি শাহজাহান মাহমুদ, হাফেজ মাওলানা আব্দুল বাসিত, হাফেজ মাওলানা সাব্বির আহমদ,

মাওলানা ফখরুল ইসলাম, ক্বারী হাবিবুর রহমান হোমায়েদ, ক্বারী গিলমান বাকিবিল্লাহ,
সহ যুক্তরাজ্যের বিভিন্ন মসজিদের ইমাম–খতীব, আলেম–উলামা, ও কমিউনিটি নেতৃবৃন্দ।

উল্লেখ্য, দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট ইউকে–এর অধীনে নর্থওয়েস্ট অঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রায় চার শতাধিক শিক্ষার্থী দারুল কিরাতের কোর্স সম্পন্ন করে কারী সনদ লাভ করেন।

ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড নর্থওয়েস্ট–এর অধীনে অর্ধ শতাধিক শিক্ষার্থী হিফয সম্পন্ন করেন এবং

দারুল হাদীস লাতিফিয়া নর্থওয়েস্ট থেকে পনের জন শিক্ষার্থী আলিমী কোর্স সম্পন্ন করে এ গ্রাজুয়েশনে অংশগ্রহণের সৌভাগ্য অর্জন করেন।

গ্রাজুয়েশন সেরেমনি উপলক্ষে প্রকাশিত হয় একটি বর্ণাঢ্য স্মারক।

অনুষ্ঠান শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও মরহুম শায়খুল ইসলাম আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)–এর দ্বীনি খিদমাতের মকবুলিয়ত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড় ছাহেব ফুলতলী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১০

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১১

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১২

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৩

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৪

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৫

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৬

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৭

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৮

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

১৯

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।