সবুজ প্রান্ত
২৪ নভেম্বর ২০২৫, ৭:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আনজুমানে আল ইসলাহ ইউকের কার্ডিফ ব্রাঞ্চের কাউন্সিল ও শপথ সম্পন্ন



কার্ডিফ প্রতিনিধি

আনজুমানে আল ইসলাহ ইউকের ওয়েলস ডিভিশনের আওতাধীন রাজধানী কার্ডিফ ব্রাঞ্চের ২০২৫–২০২৮ সেশনের কাউন্সিল ও শপথ গ্রহণ অনুষ্ঠান গতকাল ২৩ নভেম্বর, বাদ যোহর বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

কার্ডিফ ব্রাঞ্চের প্রেসিডেন্ট ক্বারি নুরুল ইসলামের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি ক্বারি মুজাম্মিল আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ। নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ওয়েলস ডিভিশনের জেনারেল সেক্রেটারি আনসার মিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট আব্দুল হান্নান শহীদুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট শেখ আনোয়ার, জয়েন্ট সেক্রেটারি ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, ট্রেজারার ক্বারী শাহ তসলিম এবং এক্সিকিউটিভ মেম্বার কাউন্সিলর দিলওয়ার আলী।

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে ক্বারি নুরুল ইসলামকে পুনরায় প্রেসিডেন্ট, ক্বারি কামরুল ইসলাম বাবুকে জেনারেল সেক্রেটারি এবং বেলাল খানকে ট্রেজারার নির্বাচিত করে ১৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন:
ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জিলু মিয়া, মোহাম্মদ ওজিউর রহমান মিজান; জয়েন্ট সেক্রেটারি হাফিজ মাওলানা জালাল আহমদ; প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি মোহাম্মদ আলমগীর আলম; অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ এমদাদ আলী; এডুকেশন অ্যান্ড কালচারাল সেক্রেটারি হাফিজ এমরান আহমদ; ট্রেইনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট সেক্রেটারি হাফিজ ইব্রাহিম আলী মাসুদ; ওয়েলফেয়ার সেক্রেটারি ফয়েজ মিয়া; এক্সিকিউটিভ মেম্বার দেওয়ান শাহনেওয়াজ আহমেদ চৌধুরী, সেলিম আহমেদ, মাহমুদ হোসাইন ও মাওলানা মোহাম্মদ তাওহীদুল হক।

কাউন্সিল শেষে নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ ও মোনাজাত পরিচালনা করেন ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

সিলেটে হারানো ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

‎গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে বিনামূল্যে গাভী বিতরণ

খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে : জুড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

১০

বাংলাদেশে কেবল সংশোধন নয়, প্রকৃত সংস্কারই বাস্তবায়িত হতে হবে: বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী

১১

সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান, কাটল প্রশাসনিক শূন্যতা

১২

জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযান, ওয়ান শুটার গান ও বিস্ফোরক উদ্ধার

১৩

তাহিরপুরে হাওরে কয়লাবাহী নৌকায় কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

১৪

কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দিচ্ছে সরকার

১৫

জকিগঞ্জে শোকজ প্রত্যাহারের পর মাঠে শফিকুর রহমান : প্রথম কর্মিসভায় ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি, কৃষকদলের বিতর্কিত কমিটি প্রত্যাহারের দাবি

১৬

শাহজালাল মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে গঠন করা হলো ১২ সদস্যের কমিটি

১৭

সুনামগঞ্জে বোমা হামলা মামলা: সাবেক ছাত্র জমিয়ত নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের নিন্দা ও প্রতিবাদ

১৮

মদ কি মাদক? মদ খাইতে লাইসেন্স লাগে, এটা কোন দেশের আইন —সংসদে প্রশ্ন এমপি ইকবালের

১৯

আগামীকাল সিলেট এসে মাজার নিয়ে বৈঠক করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।