সবুজ প্রান্ত
১৯ নভেম্বর ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানবাধিকার সাংবাদিক সোসাইটি সিলেট বিভাগীয় কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি 

মৌলভীবাজারে বাংলাদেশ পরিবেশ, পরিক্রমা ও মানবাধিকার সাংবাদিক সোসাইটি সিলেট বিভাগীয় কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ রক্ষা, মানবাধিকার সুরক্ষা ও নৈতিক সাংবাদিকতা বিস্তারের অঙ্গীকার নিয়ে সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত সদস্যরা এতে অংশ নেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আশাহিদ আলী আশা। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম মাসুক।

বক্তারা বলেন, সিলেটের নদী, পাহাড়, বন ও জলাভূমি অবৈধ দখল, বালু উত্তোলন, বন উজাড়, পাহাড় কাটা ও দূষণের ফলে হুমকির মুখে। পরিবেশ ধ্বংস হলে মানুষের অস্তিত্বও ঝুঁকির মধ্যে পড়বে—এ কথা উল্লেখ করে তারা পরিবেশ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

মানবাধিকারের বিষয়ে বক্তারা বলেন, নারী-শিশু নির্যাতন, সামাজিক বৈষম্য, সহিংসতা, ভূমি-সংক্রান্ত বিরোধ ও বিচারবহির্ভূত কর্মকাণ্ড এখনও অধিকার লঙ্ঘনের বড় উদাহরণ। দুর্বল মানুষের পাশে দাঁড়ানো এবং মানবতার পক্ষে সত্য তুলে ধরা সাংবাদিকদের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন তারা।

সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মো. জিয়াউল ইসলাম মুহিত, যুগ্ম সিনিয়র সভাপতি মো. আব্দুস সামাদ আজাদ, সহ-সভাপতি শাহ এস এম ফরিদ, সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা আব্দুল হাকিম, সহ-সভাপতি আলেক আহমদ, সহ-সভাপতি আবু তালেব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মুহা. বদরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাব্বির আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. ছাদ উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক এম ফয়জুল ইসলাম, মানবাধিকার সম্পাদক মো. মোস্তফিজুর রহমান বকুল, দপ্তর সম্পাদক মো. আব্দুল জলিল, সহ-দপ্তর সম্পাদক ফজলে রাব্বি খান, মহিলা ও শিশু সম্পাদক আজিজুন নাহার রেবা, যুব ও ক্রীড়া সম্পাদক মো. ইমরান আহমদ, সহকারী তথ্য সম্পাদক মো. আমিনুল হকসহ কার্যকরী সদস্যরা।

এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক জাকারিয়া ইমন ও অন্যান্য অতিথিবৃন্দ।

সভায় সংগঠনকে আরও শক্তিশালী, স্বচ্ছ ও কার্যকর করতে মতামত তুলে ধরা হয়। পরিবেশ বিপর্যয় রোধে সামাজিক উদ্যোগ, মানবাধিকার রক্ষায় তথ্য আদান-প্রদানের নেটওয়ার্ক গঠন, তরুণ সাংবাদিকদের সম্পৃক্তকরণ এবং দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।

আগামী ডিসেম্বরের শেষ দিকে “গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা ও পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি সিলেট বিভাগের প্রতিটি জেলা কমিটি দ্রুত গঠনের কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

সিলেটে হারানো ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

‎গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে বিনামূল্যে গাভী বিতরণ

খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে : জুড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

১০

বাংলাদেশে কেবল সংশোধন নয়, প্রকৃত সংস্কারই বাস্তবায়িত হতে হবে: বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী

১১

সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান, কাটল প্রশাসনিক শূন্যতা

১২

জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযান, ওয়ান শুটার গান ও বিস্ফোরক উদ্ধার

১৩

তাহিরপুরে হাওরে কয়লাবাহী নৌকায় কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

১৪

কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দিচ্ছে সরকার

১৫

জকিগঞ্জে শোকজ প্রত্যাহারের পর মাঠে শফিকুর রহমান : প্রথম কর্মিসভায় ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি, কৃষকদলের বিতর্কিত কমিটি প্রত্যাহারের দাবি

১৬

শাহজালাল মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে গঠন করা হলো ১২ সদস্যের কমিটি

১৭

সুনামগঞ্জে বোমা হামলা মামলা: সাবেক ছাত্র জমিয়ত নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের নিন্দা ও প্রতিবাদ

১৮

মদ কি মাদক? মদ খাইতে লাইসেন্স লাগে, এটা কোন দেশের আইন —সংসদে প্রশ্ন এমপি ইকবালের

১৯

আগামীকাল সিলেট এসে মাজার নিয়ে বৈঠক করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।