সবুজ প্রান্ত
৬ ডিসেম্বর ২০২৫, ১:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে আল হাবিব লতিফিয়া কমপ্লেক্সে শীতবস্ত্র বিতরণ

1000180219 1
1000180219 1

যুগের হাতেমতাঈ বড়ছাহেব কিবলাহর উপস্থিতিতে পরিণত হয় মানবতায় ভরা মিলনমেলায়


নিজস্ব প্রতিবেদক 

শীতের হিমেল হাওয়া আসার আগেই অসহায় মানুষের ঘরে উষ্ণতার ছোঁয়া পৌঁছে দিতে জকিগঞ্জের গণিপুর ছাহেববাড়িস্থ আল হাবিব লতিফিয়া কমপ্লেক্স পরিণত হয়েছিল এক মানবিক মিলনমেলায়। রবিবার (৩০ নভেম্বর) যুক্তরাষ্ট্র প্রবাসী ফাজ ও সারফরাজের অর্থায়নে শীতবস্ত্র বিতরণ ও ছাত্র–ছাত্রীদের ইউনিফর্ম প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগের হাতেমতাঈ খ্যাত, মানবতার মূর্ত প্রতীক হযরত আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড়ছাহেব কিবলাহ ফুলতলী। তিনি নীরবে–নিভৃতে মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করে চলেছেন—এমন একজন মহতী ব্যক্তিত্বের উপস্থিতিতে পুরো আয়োজনটি হয়ে ওঠে আরও বেশি অর্থবহ।

মুসলিম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সৈয়দ আবদুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় এবং লতিফি হ্যান্ডস ও মডার্ন ওয়াল আর্টের সহযোগিতায় দিনব্যাপী এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আয়োজনের অংশ হিসেবে বাদ যোহর বুখারি শরীফ খতম, আসরের পর শীতবস্ত্র বিতরণ, মাগরিবের পর জিকির, নসিহত, মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন হয়। সবশেষে এশার নামাজের পর শিরনী বিতরণের মধ্য দিয়ে মহতী এ আয়োজনের পর্দা নামে।

শীতের শুরুতেই সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো—এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ছড়িয়ে দেয় উষ্ণতা, ভালোবাসা ও মানবতার এক উজ্জ্বল বার্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

সিলেটে হারানো ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

‎গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে বিনামূল্যে গাভী বিতরণ

খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে : জুড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

বাংলাদেশে কেবল সংশোধন নয়, প্রকৃত সংস্কারই বাস্তবায়িত হতে হবে: বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী

সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান, কাটল প্রশাসনিক শূন্যতা

১০

জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযান, ওয়ান শুটার গান ও বিস্ফোরক উদ্ধার

১১

তাহিরপুরে হাওরে কয়লাবাহী নৌকায় কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

১২

কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দিচ্ছে সরকার

১৩

জকিগঞ্জে শোকজ প্রত্যাহারের পর মাঠে শফিকুর রহমান : প্রথম কর্মিসভায় ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি, কৃষকদলের বিতর্কিত কমিটি প্রত্যাহারের দাবি

১৪

শাহজালাল মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে গঠন করা হলো ১২ সদস্যের কমিটি

১৫

সুনামগঞ্জে বোমা হামলা মামলা: সাবেক ছাত্র জমিয়ত নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের নিন্দা ও প্রতিবাদ

১৬

মদ কি মাদক? মদ খাইতে লাইসেন্স লাগে, এটা কোন দেশের আইন —সংসদে প্রশ্ন এমপি ইকবালের

১৭

আগামীকাল সিলেট এসে মাজার নিয়ে বৈঠক করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

১৮

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জকিগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

১৯

দুই দশক আগের সুরঞ্জিত হত্যা চেষ্টা মামলায় নির্দোষ প্রমাণিত হলেন বাবর, আরিফ ও গৌছ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।