সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রত্যন্ত ডৌবাড়ি ইউনিয়নে দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা নিয়ে বসেছিলেন যুক্তরাজ্য, ইউরোপ ও যুক্তরাষ্ট্র থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকরা। বিদেশি ২০ চিকিৎসকসহ মোট ২৪ জন চিকিৎসকের অংশগ্রহণে দিনব্যাপী এ মানবিক মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডৌবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
‘দ্য তাফিদা রাকিব ফাউন্ডেশন’-এর উদ্যোগে এবং সমাজকর্মী ফরিদ উদ্দীনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ ক্যাম্পে যুক্তরাজ্য, ইউরোপ ও যুক্তরাষ্ট্র থেকে আগত বিভিন্ন বিভাগের ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ মোট ২৪ জন চিকিৎসক রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন।
পূর্ণানগরে যুব সমাজের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন২১ নভেম্বর ২০২৬আয়োজকদের এ মানবিক উদ্যোগে স্পন্সর হিসেবে সহযোগিতা করেন মুহি আহাদ, যিনি আলহাজ্ব মরহুম আব্দুল আহাদের ছেলে।
প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র ও অসহায় মানুষের দোরগোড়ায় আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাওয়ায় উপকৃত হয়েছেন এলাকার সুবিধাবঞ্চিত মানুষ।
স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে প্রত্যন্ত এলাকার অসচ্ছল মানুষ উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পান।

