মূল কনটেন্টে যান
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

মানবতার কল্যাণে অবদান, ৫ প্রবাসীকে সংবর্ধনা দিল জিবি টেলিভিশ


গোলাপগঞ্জ প্রতিনিধি
মানবতার কল্যাণে অবদান, ৫ প্রবাসীকে সংবর্ধনা দিল জিবি টেলিভিশ

প্রবাসে থেকেও দেশের দুর্যোগ-দুর্বিপাকে অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং মানবকল্যাণে বিশেষ অবদান রাখায় পাঁচ প্রবাসীকে সংবর্ধনা দিয়েছে গোলাপগঞ্জের প্রথম অনলাইন টেলিভিশন জিবি টেলিভিশন।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে জিবি টেলিভিশনের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধিত পাঁচ প্রবাসী হলেন সৌদি আরবপ্রবাসী আলহাজ্ব খলিলুর রহমান, আয়ারল্যান্ডপ্রবাসী মোস্তাফিজুর রহমান, ফ্রান্সপ্রবাসী মিনহাজ আলম, পর্তুগালপ্রবাসী মোহাম্মদ সাঈদ আহমদ ও ফ্রান্সপ্রবাসী সুহেল আহমদ।

জিবি টেলিভিশনের চেয়ারম্যান মো. বদরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা শহিদুর রহমান সুহেদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বিলাল আহমদ, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, জিবি টেলিভিশনের সহকারী পরিচালক শাহ আলম, বিএনপি নেতা সালিক আহমদ, গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এম শিপু আহমদ ও ইমতিয়াজ হোসেন।

জিবি টেলিভিশনের সহকারী পরিচালক মো. রুবেল আহমদের পরিচালনায় এবং উপস্থাপক হাফিজ মাওলানা কবির আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য দেন টেলিভিশনটির নিউজ ইনচার্জ আব্দুল্লাহ আল মাসুদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি দেশের মানুষের বিপদ-আপদেও সবসময় মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসেন। তাঁদের এসব মহৎ উদ্যোগ ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড নিঃসন্দেহে প্রশংসনীয় এবং সমাজের অন্যদের জন্য অনুকরণীয়। মানবতার কল্যাণে যাঁরা নিরলসভাবে কাজ করছেন, তাঁদের যথাযথ সম্মান ও স্বীকৃতি দেওয়া প্রয়োজন।

বক্তারা আরও বলেন, জিবি টেলিভিশনের এ উদ্যোগ মানবিক কর্মকাণ্ডে নিয়োজিত প্রবাসীদের উৎসাহিত করবে। একই সঙ্গে দেশ ও প্রবাসের মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ডি এইচ মান্না, গোলাপগঞ্জ প্রেসক্লাবের ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জিবি টেলিভিশনের স্টাফ রিপোর্টার তামিম আহমদ, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সহ-সভাপতি আব্দুল্লাহ আহমদ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মাহদি রহমান, জিবি টেলিভিশনের স্টাফ রিপোর্টার আফছার আহমদ, রুদায়েব আহমদ ইমন, লিমন আহমদ, মাওলানা ফেরদৌস সরকার, জুবের আহমদ, রেদওয়ান আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।