মূল কনটেন্টে যান
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

পূর্ণ মন্ত্রীর ক্ষমতায় কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনে নেতৃত্ব দেবেন হুমায়ুন কবির


সবুজ প্রান্ত অনলাইন
সবুজ প্রান্ত অনলাইন
পূর্ণ মন্ত্রীর ক্ষমতায় কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনে নেতৃত্ব দেবেন হুমায়ুন কবির
ছবি : সংগ্রহকৃত
ক্যারিবীয় দেশ অ্যান্টিগা ও বারবুডায় আয়োজিত হতে যাওয়া কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনে (সিএইচওজিএম-২০২৬) বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। চার দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য তাকে ক্যাবিনেট মন্ত্রীর সমপর্যায়ের পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে।
‎আগামী ১ থেকে ৪ নভেম্বর অ্যান্টিগা ও বারবুডায় এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উচ্চপর্যায়ের এই কূটনৈতিক আসরে দেশের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এবং ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের উদ্দেশ্যে প্রতিমন্ত্রীকে এই বিশেষ ক্ষমতা অর্পণ করা হয়।
‎এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, কার্যবিধি, ১৯৯৬-এর ধারা ৪(৩) অনুযায়ী হুমায়ুন কবিরকে পূর্ণ ক্যাবিনেট মন্ত্রীর সমান মর্যাদা ও নির্বাহী ক্ষমতা দেওয়া হলো।
‎জারি করা এই নতুন প্রশাসনিক ব্যবস্থার ফলে হুমায়ুন কবির পূর্ণ মন্ত্রীর মর্যাদায় সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান হিসেবে সব কার্যক্রমে অংশ নেবেন।