সিলেট মহানগরীর আম্বরখানা এলাকায় আবাসিক হোটেল আদনানে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে একজন নারী ও একজন পুরুষসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটক অপরজন ওই হোটেলের ম্যানেজার।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে এ অভিযান চালানো হয়।
আটক ও অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) আজিজ শিমুল।
আরও পড়ুন
জকিগঞ্জে বাবা-ছেলেকে পিটিয়ে জখম, ১ লাখ ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে মামলা২০ নভেম্বর ২০২৬তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় আম্বরখানার হোটেল আদনানে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে একজন নারী ও একজন পুরুষকে আটক করা হয়। এ সময় হোটেলটির ম্যানেজারকেও আটক করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

