মূল কনটেন্টে যান
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

বিশ্বনাথ সদর ইউপি নির্বাচনে ৪নং ওয়ার্ডে মেম্বার পদে নির্বাচন করবেন সাংবাদিক মশিউর


শাহ্ মাশুক নাঈম
সহকারী সম্পাদক
বিশ্বনাথ সদর ইউপি নির্বাচনে ৪নং ওয়ার্ডে মেম্বার পদে নির্বাচন করবেন সাংবাদিক মশিউর
‎আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথ উপজেলার ৬নং বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডে সদস্য (মেম্বার) পদপ্রার্থী হিসেবে নির্বাচন করতে চান মশিউর রহমান।
‎সৎযোগ্য,তরুণ,সমাজসেবক,জনবান্ধব,  আস্থাভাজন ও পরিচিত মুখ হিসেবে আলোচনায় রয়েছেন মশিউর রহমান।
‎
‎তিনি ৫ ফেব্রুয়ারী ১৯৮১ সালে বিশ্বনাথ সদর ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের ধর্মদা গ্রামে জন্মগ্রহণ করেন,তাহার পিতা মরহুম আলহাজ্ব আফছার মিয়া মাস্টার (সাবেক চেয়ারম্যান বিশ্বনাথ সদর ইউনিয়ন)।
‎
‎তাহার লেখা পড়া রামসুন্দর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি,সিলেট  সরকারি কলেজ থেকে এইচএসসি ও বিএ,পাশ করেন। পেশায় তিনি একজন সাংবাদিক ও ব্যবসায়ী বর্তমানে তিনি বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক, দৈনিক জনতা/দৈনিক কাজির বাজার পত্রিকার বিশ্ববাথ প্রতিনিধি ও দৈনিক সুরমা পাড়ের কন্ঠ অনলাইন পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
‎নিজের প্রার্থিতা প্রসঙ্গে মশিউর রহমান বলেন, ৪নং ওয়ার্ডের মাটি ও মানুষের সাথে আমার আত্মিক সম্পর্ক। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি।
‎
‎আমি আশাবাদী এবং আমার এলাকার ভোটারদের প্রতি দৃঢ় বিশ্বাস যে, সকলেই আমাকে ভোট দিয়ে এলাকার উন্নয়ন মূলক কাজ করার সুযোগ দিবেন। আমি ওয়ার্ড বাসীকে সাথে নিয়ে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও দৃষ্টিনন্দন মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। আমি ৪নং ওয়ার্ডের প্রতিটি নাগরিকের দোয়া, আন্তরিক সমর্থন, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।
‎
‎ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের সেবা করার লক্ষ্য নিয়ে আমি আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের ভালোবাসা ও সমর্থন মূল শক্তি।
‎
‎স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মশিউর রহমান দীর্ঘদিন ধরে, এলাকার সুখে-দুঃখে সাধারণ মানুষের পাশে রয়েছেন।