জকিগঞ্জ প্রতিনিধি
৩ সেপ্টেম্বর ২০২৬, ৩:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে এসডিএসের উদ্যোগে অতি দরিদ্র জেলেদের মাঝে বিনামূল্যে নৌকা বিতরণ

সিলেটের জকিগঞ্জে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ১২তম পর্যায়ের অনুদানের আওতায় অতি দরিদ্র জেলেদের মাঝে বিনামূল্যে নৌকা বিতরণ করা হয়েছে। সিলেট ডেভেলপমেন্ট সোসাইটির (এসডিএস) উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উপজেলার বনগ্রাম কালীবাড়ি মণ্ডপ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত ১২ জন অতি দরিদ্র জেলের হাতে বিনামূল্যে নৌকা তুলে দেওয়া হয়।

সিলেট ডেভেলপমেন্ট সোসাইটির ভাইস প্রেসিডেন্ট শুভ্রকান্তি দাস চন্দনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জকিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু সাঈদ শুভ্র। বিশেষ অতিথি ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন এসডিএসের নির্বাহী পরিচালক মো. আব্দুল হামিদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নদী ও হাওরনির্ভর দরিদ্র জেলে পরিবারের জীবিকা নির্বাহে একটি নৌকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। বিনামূল্যে নৌকা বিতরণের ফলে নির্বাচিত জেলেরা মাছ আহরণের মাধ্যমে নিজেদের পরিবারের আয়-রোজগারের সুযোগ পাবেন এবং ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন।

তারা বলেন, একটি নৌকা শুধু জীবিকার উপকরণ নয়, এটি একটি পরিবারের স্বাবলম্বী হয়ে ওঠার সম্ভাবনার দ্বার খুলে দেয়। সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো সম্মিলিতভাবে দাঁড়ালে দারিদ্র্য বিমোচন ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আরও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

আয়োজকরা জানান, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় এসডিএসের এ ধরনের কার্যক্রম প্রান্তিক ও অসহায় মানুষের জীবিকা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আঞ্চলিক সড়কে অবাধে গবাদিপশু, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে ঢাকার চেয়েও এগিয়ে সিলেটের ওসমানী বিমানবন্দর

জকিগঞ্জে মাদ্রাসা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ

বড়লেখায় তালতো ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাদিকের

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

১০

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

১১

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

১২

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

১৩

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

১৪

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১৫

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১৬

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১৭

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১৮

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১৯

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।