জকিগঞ্জ প্রতিনিধি
২ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মায়ের অভিযোগের পর গ্রামবাসীর হাতে আটক যুবক থানা হাজতে

সিলেটের জকিগঞ্জে চুরি, মাদকসেবন ও মাকে মারধরের অভিযোগে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন গ্রামবাসী। বর্তমানে তিনি জকিগঞ্জ থানা হাজতে রয়েছেন।

জানা যায়, উপজেলার জকিগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মাইজকান্দি গ্রামের বাসিন্দা শরিফা বেগম তার ছেলে সুহেল আহমদ (সুবেল)-এর বিরুদ্ধে জকিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, তার ছেলে দীর্ঘদিন ধরে কোনো কাজকর্ম না করে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। তিনি প্রায়ই তার কাছে টাকা দাবি করেন। টাকা না দিলে তাকে মারধর করেন। এছাড়া বিভিন্ন বাড়িতে চুরির সঙ্গেও তিনি জড়িত বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, গত ৩০ জুলাই সকালে প্রতিবেশীর ঘর থেকে ৬ হাজার টাকা চুরির অভিযোগ ওঠে। বিষয়টি জানতে পেরে শরিফা বেগম ছেলেকে টাকা ফেরত দিতে বললে তিনি ক্ষিপ্ত হয়ে মাকে মারধর করেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

এ ঘটনার পর রোববার এলাকাবাসী সুহেল আহমদকে আটক করে জকিগঞ্জ থানায় সোপর্দ করেন। বর্তমানে তিনি থানা হাজতে রয়েছেন।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, “মায়ের অভিযোগের পর এলাকাবাসী তাকে থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে অতীতেও চুরির অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১০

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১১

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১২

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১৩

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৪

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৫

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৬

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৭

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৮

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৯

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।