জকিগঞ্জ প্রতিনিধি
২৬ জুন ২০২৬, ৭:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে শোকজ প্রত্যাহারের পর মাঠে শফিকুর রহমান : প্রথম কর্মিসভায় ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি, কৃষকদলের বিতর্কিত কমিটি প্রত্যাহারের দাবি

শোকজের জবাব সন্তোষজনক বিবেচনায় সাংগঠনিক সিদ্ধান্তে সাময়িক অব্যাহতি প্রত্যাহারের পর প্রথমবারের মতো দলীয় নেতাকর্মীদের নিয়ে কর্মিসভা করেছেন জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান। এ সময় তিনি বিএনপির বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং জাতীয়তাবাদী কৃষকদলের কমিটিতে আওয়ামী লীগের সদস্যদের অন্তর্ভুক্তির অভিযোগের বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

শুক্রবার (২৬ জুন) বাদ আসর জকিগঞ্জ ডাকবাংলো প্রাঙ্গণে উপজেলার সব ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠিত কর্মিসভায় সভাপতির বক্তব্যে শফিকুর রহমান বলেন, “শুনেছি জাতীয়তাবাদী কৃষকদলের কমিটিতে আওয়ামী লীগের সদস্যদের অন্তর্ভুক্ত করা হচ্ছে। বিষয়টি সত্য হয়ে থাকলে তা অত্যন্ত দুঃখজনক। এ ধরনের কমিটি হয়ে থাকলে তা অবিলম্বে প্রত্যাহার করা উচিত।”

তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া হবে না। দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও ঘোষণা দেন, আগামীতে জাতীয় বাজেট কার্যকর হওয়ার পর জকিগঞ্জ সদরে বিএনপির একটি বৃহৎ কর্মীসভা অনুষ্ঠিত হবে।

উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন শামনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নির্বাহী সদস্য হিফজুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি চেরাগ আলী, জেলা যুবদলের সহ-সভাপতি শাহীন আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদ এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল ইসলাম লেইছসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আঞ্চলিক সড়কে অবাধে গবাদিপশু, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে ঢাকার চেয়েও এগিয়ে সিলেটের ওসমানী বিমানবন্দর

জকিগঞ্জে মাদ্রাসা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ

বড়লেখায় তালতো ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাদিকের

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

১০

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

১১

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

১২

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

১৩

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

১৪

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১৫

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১৬

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১৭

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১৮

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১৯

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।