জকিগঞ্জ প্রতিনিধি
৩০ জুন ২০২৬, ১:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

জকিগঞ্জের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত কুমার চন্দ কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

সোমবার (২৯ জুন) বিকাল ৩টার সময় উপজেলা অডিটোরিয়ামে নবাগত ইউএনও সুজিত কুমার চন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

সভার শুরুতে নবাগত ইউএনওকে স্বাগত জানিয়ে সাংবাদিকরা ফুলেল শুভেচ্ছা জানান। পরে উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় ইউএনও সুজিত কুমার চন্দ বলেন, জকিগঞ্জের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবার মানোন্নয়নে প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে। এ ক্ষেত্রে দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সাংবাদিকতা প্রশাসনের গুরুত্বপূর্ণ অংশীদার। তিনি প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এখলাছুর রহমান, সহ-সভাপতি শ্রীকান্ত পাল, সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কে. এম. মামুন, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ তারেক আহমদ, সহ-সাধারণ সম্পাদক আহমদ আল মঞ্জুর, জকিগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মুর্শেদ লস্কর, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক আজাদুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হাবিবুল্লাহ মিসবাহ, দপ্তর সম্পাদক আব্দুস শহীদ শাকির, প্রচার সম্পাদক জুবায়ের আহমদ, নির্বাহী সদস্য সাইফুর রহমান, জকিগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য আবুল খয়ের চৌধুরী, রহমত আলী হেলালী, আবু বকর মো. ফয়সল, জকিগঞ্জের খবরের প্রতিনিধি নুরুল ইসলামসহ অন্যান্য সংবাদকর্মীরা।

মতবিনিময় সভায় জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। তিনি দীর্ঘদিন ধরে অচল হয়ে থাকা জকিগঞ্জ পাবলিক লাইব্রেরি পুনরায় চালু, উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল, উপজেলা শিল্পকলা একাডেমির কমিটি গঠন ও সাংস্কৃতিক কার্যক্রম পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

এ ছাড়া সাংবাদিকরা চলমান খাল খনন কর্মসূচির কাজ নিয়মিত তদারকির মাধ্যমে সঠিকভাবে বাস্তবায়ন নিশ্চিত করা, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কার্যকর সমন্বয়, উপজেলা সদরের যানজট সমস্যা সমাধান, নদীভাঙন রোধে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন করে গুণগত মান নিশ্চিত হওয়ার পর বিল পরিশোধের ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

সভায় নবাগত ইউএনও সাংবাদিকদের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়ে বলেন, জনস্বার্থ সংশ্লিষ্ট প্রতিটি বিষয় পর্যায়ক্রমে গুরুত্ব দিয়ে দেখা হবে। উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে। তিনি জকিগঞ্জের উন্নয়ন ও জনসেবার মান বৃদ্ধিতে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জে

সিলেট

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১০

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১১

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১২

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৩

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৪

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৫

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৬

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৭

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৮

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৯

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।