মুরাদ মিয়া,তাহিরপুর প্রতিনিধি
৯ মে ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাহিরপুরে দুই পরিবারের দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি করলেন এমপি কামরুল

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্ত এলাকা লাকমা গ্রামে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিনের বিদ্যমান বিরোধের অবসান ঘটেছে। শনিবার (৯ মে) বিকেলে ৩নং ওয়ার্ডের লাকমা মাদ্রাসা মাঠে আয়োজিত এক বিশেষ সালিশি বৈঠকে এই বিরোধের নিষ্পত্তি করা হয়। সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল উপস্থিত থেকে উভয় পক্ষের সম্মতিতে এই বিবাদের সফল সমাধান করেন।

সালিশি বৈঠক শেষে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল উপস্থিত গ্রামবাসী ও উভয় পরিবারের সদস্যদের উদ্দেশ্যে বলেন, “এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিবাদে জড়িয়ে উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি নষ্ট করা কাম্য নয়।” তিনি সবাইকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে মিলেমিশে থাকার উদাত্ত আহ্বান জানান।

বিরোধ মীমাংসার এই উদ্যোগে সংসদ সদস্যের সাথে আরও উপস্থিত ছিলেন উপজেলা ও স্থানীয় বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় মুরুব্বিয়ান এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি হওয়ায় লাকমা গ্রামসহ শ্রীপুর উত্তর ইউনিয়নে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা সংসদ সদস্যের এই সময়োপযোগী ও ন্যায়নিষ্ঠ পদক্ষেপের প্রশংসা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জে এসডিএসের উদ্যোগে অতি দরিদ্র জেলেদের মাঝে বিনামূল্যে নৌকা বিতরণ

দোয়ারাবাজারে নদী থেকে অবৈধ বালু উত্তোলন ৪ জনের ২ লাখ টাকা জরিমানা

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

১০

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

১১

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

১২

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১৩

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১৪

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১৫

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১৬

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৭

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৮

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৯

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।