জকিগঞ্জ প্রতিনিধি
১৪ মে ২০২৬, ৪:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতীয় সন্তানদের জন্মসনদ নিয়ে বিরোধের জেরে গৃহবধূ ও সন্তানদের উপর হামলার অভিযোগ

সিলেটের জকিগঞ্জ উপজেলায় ভারত থেকে আনা দুই সন্তানকে প্রথম স্ত্রীর সন্তান পরিচয়ে জন্মসনদ করে দেওয়ার বিরোধকে কেন্দ্র করে এক গৃহবধূ ও তাঁর সন্তানদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত এক তরুণীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করে।

ভুক্তভোগী নারী জানান, প্রায় ২৫ বছর আগে ইসলামি শরিয়ত অনুযায়ী আব্দুল মালেকের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। কিন্তু বিয়ের পর থেকেই স্বামী খোরপোষ না দিয়ে বিভিন্ন সময় যৌতুকের দাবিতে নির্যাতন চালিয়ে আসছিলেন বলে অভিযোগ করেন তিনি। সংসারের ব্যয়ভার ও সন্তানদের দায়িত্বও দীর্ঘদিন ধরে তাকেই বহন করতে হয়েছে বলে জানান।

অভিযোগ রয়েছে, কয়েক বছর আগে আব্দুল মালেক ভারতে চলে যান। সেখানে অবস্থানকালে তিনি আরেকটি বিয়ে করেন এবং ওই সংসারে তাঁর দুই সন্তান জন্ম নেয়। সম্প্রতি তিনি সন্তান দুটিকে নিয়ে দেশে ফিরে স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে প্রথম স্ত্রীর সন্তান পরিচয়ে জন্মসনদ করে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন।

এতে প্রথম স্ত্রী রাজি না হওয়ায় পারিবারিক বিরোধ তীব্র আকার ধারণ করে। একপর্যায়ে তিনি জানতে পারেন, ভারতে বিয়ে করার পর তাঁর স্বামী আরও একটি বিয়ে করেছেন। বিষয়টি নিয়ে পরিবারে উত্তেজনা দেখা দেয়।

ভুক্তভোগী পরিবারের দাবি, গত ৭ মে রাত সাড়ে ১০টার দিকে আব্দুল মালেক তাঁর তৃতীয় স্ত্রী মাজেদা আক্তারসহ কয়েকজনকে নিয়ে বাড়িতে আসেন। নতুন স্ত্রীকে ঘরে তোলাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়।

এ ঘটনায় মাহফুজা জান্নাত তারিন, তানজিদ আহমদ, তাহমিদ আহমদ ও তাবাসসুম আক্তার আহত হন। পরিবারের অভিযোগ, হামলার পর তাঁদের ঘরের ভেতরে আটকে রাখা হয় যাতে কেউ বাইরে গিয়ে সাহায্য চাইতে না পারেন।

পরে কোনোভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে জকিগঞ্জ থানা-পুলিশ স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে। আহতদের জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে গুরুতর আহত মাহফুজা জান্নাত তারিনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই ওই নারী ও তাঁর সন্তানরা পারিবারিক নির্যাতনের শিকার হয়ে আসছিলেন।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দিচ্ছে সরকার

জকিগঞ্জে শোকজ প্রত্যাহারের পর মাঠে শফিকুর রহমান : প্রথম কর্মিসভায় ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি, কৃষকদলের বিতর্কিত কমিটি প্রত্যাহারের দাবি

শাহজালাল মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে গঠন করা হলো ১২ সদস্যের কমিটি

সুনামগঞ্জে বোমা হামলা মামলা: সাবেক ছাত্র জমিয়ত নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের নিন্দা ও প্রতিবাদ

মদ কি মাদক? মদ খাইতে লাইসেন্স লাগে, এটা কোন দেশের আইন —সংসদে প্রশ্ন এমপি ইকবালের

আগামীকাল সিলেট এসে মাজার নিয়ে বৈঠক করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জকিগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

দুই দশক আগের সুরঞ্জিত হত্যা চেষ্টা মামলায় নির্দোষ প্রমাণিত হলেন বাবর, আরিফ ও গৌছ

জুলাইয়ের মধ্যেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবরের আভাস প্রবাসী কল্যাণ মন্ত্রীর

সিলেটে আম নামিয়ে ঢাকায় ফিরছিলেন গাঁজা নিয়ে, পথেই ধরা পড়লেন পিকআপ চালক

১০

বিদায়ী ডিসি চোখ খুলে দিয়েছেন, মাজারের স্বচ্ছতায় সর্বাত্মক সহযোগিতা করবে সরকার: আরিফুল হক চৌধুরী ‎

১১

দেশের সব মাজারের দানের টাকায় স্বচ্ছতা ও সঠিক হিসাব থাকা উচিত: তথ্য উপদেষ্টা

১২

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

১৩

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

১৪

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

১৫

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

১৬

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৭

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

১৮

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

১৯

আধিপত্যের জেরে গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।