
মৌলভীবাজারের বড়লেখায় আগামীকাল বুধবার বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ্ বড়লেখা উপজেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনকে ঘিরে ইতোমধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ব্যাপক প্রস্তুতি চলছে।
বড়লেখা জেলা পরিষদ মিলনায়তনে দুপুর ১২টায় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উপজেলা আল-ইসলাহ’র সভাপতি মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ’র কেন্দ্রীয় সভাপতি ও সাবেক সংসদ সদস্য (সিলেট-৫) আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার জেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা এনামুল হক।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন সাবেক এমপি প্রার্থী(মৌলভীবাজার -১) মুফতি বেলাল আহমদ এবং সাবেক এমপি প্রার্থী(মৌলভীবাজার -২)কাজী মাওলানা ফজলুল হক খান।
বড়লেখা উপজেলার আল-ইসলাহ’র সকল পর্যায়ের কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের যথাসময়ে উপস্থিত থেকে সম্মেলন সফল করার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে।
আয়োজক কমিটি মনে করে এই সম্মেলনের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ে কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।