জকিগঞ্জ প্রতিনিধি
১২ মে ২০২৬, ৬:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে ৬০০ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করবে সরকার : লটারিতে নির্বাচিত ২০০ কৃষক

সরকারি খাদ্য গুদামে বোরো ধান বিক্রির সুযোগ পেতে জকিগঞ্জে কৃষকদের মাঝে ছিল ব্যাপক আগ্রহ। ২০২৫-২৬ মৌসুমে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমে অংশ নিতে আবেদন করা ১ হাজার ৩০৭ জন কৃষকের মধ্য থেকে অবশেষে লটারির মাধ্যমে ২০০ জন কৃষককে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) দুপুরে জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের যৌথ আয়োজনে এ লটারি অনুষ্ঠিত হয়। স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রকাশ্যভাবে লটারি কার্যক্রম পরিচালনা করা হয়। এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস।

সভায় জানানো হয়, চলতি বোরো মৌসুমে জকিগঞ্জ উপজেলায় সরকার নির্ধারিত মূল্যে মোট ৬০০ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের মাধ্যমে তাদের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে প্রাপ্ত আবেদন যাচাই শেষে বোরো চাষাবাদের পরিমাণ ও উৎপাদনের অনুপাত বিবেচনায় ইউনিয়নভিত্তিক কোটা নির্ধারণ করা হয়। পরে সেই অনুপাতে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়।

নির্বাচিত কৃষকদের মধ্যে বারহাল ইউনিয়নে ১৫৯ জন আবেদনকারীর মধ্য থেকে ৩০ জন, বীরশ্রী ইউনিয়নে ১৮১ জনের মধ্যে ৩৫ জন, কাজলসার ইউনিয়নে ১৪৬ জনের মধ্যে ২৬ জন, খলাছড়া ইউনিয়নে ৩৩১ জনের মধ্যে ৩০ জন, জকিগঞ্জ সদর ইউনিয়নে ৩১ জনের মধ্যে ৪ জন, সুলতানপুর ইউনিয়নে ৯০ জনের মধ্যে ১০ জন, বারঠাকুরী ইউনিয়নে ৬০ জনের মধ্যে ৮ জন, কসকনকপুর ইউনিয়নে ২০ জনের মধ্যে ৭ জন, মানিকপুর ইউনিয়নে ২৩২ জনের মধ্যে ৩৮ জন এবং জকিগঞ্জ পৌরসভার ৫৮ জন আবেদনকারীর মধ্য থেকে ১২ জনকে নির্বাচন করা হয়।

সভায় বক্তারা বলেন, কৃষকের উৎপাদিত ধান সরাসরি সরকারি গুদামে বিক্রির সুযোগ বাড়লে কৃষক যেমন লাভবান হবেন, তেমনি খাদ্য সংগ্রহ কার্যক্রমেও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। নির্বাচিত কৃষকদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ খাদ্য গুদামে ধান সরবরাহের আহ্বান জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মুমিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম আউলিয়া, জকিগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান হাসান আহমদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রুমন কান্তি শর্মা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নাফিস আহমদ ও জয়নুল হক, উপজেলা খেলাফত মজলিস নেতা জুবায়ের আহমদ চৌধুরী আলমগীর, পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি দেলোয়ার লস্কর, এনসিপি নেতা শিব্বির আহমদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

আধিপত্যের জেরে গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও গাভী বিতরণ কর্মসূচির উদ্বোধন

বিদায়ের আগে শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা তুললেন ডিসি সারওয়ার

১০

জকিগঞ্জে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্র শিক্ষকদের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

১১

বিদায়বেলায় ডিসি সারওয়ার আলমের মানবিকতা, মুক্ত হচ্ছেন চা-শ্রমিক মঙ্গল দাস ‎

১২

ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী সবুজ আলম

১৩

প্রবাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটের ৫ যুবক

১৪

মাজার কর্তৃপক্ষের অসন্তুষ্টির মাঝেই সিলেটের জনপ্রিয় ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৫

ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে তাহিরপুরে এমপি কামরুলের বৃক্ষরোপণ

১৬

দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৭

জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার

১৮

দোয়ারাবাজারে জামিন পেয়ে কবরস্থানে আস্তানা গেড়ে পীর সেজেছেন হত্যা মামলার আসামি

১৯

জকিগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ, অভিযুক্তদের মাদক সংশ্লিষ্টতা তদন্তের দাবি

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।