নিজস্ব প্রতিবেদক
১৪ মে ২০২৬, ৫:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে ১৬ খাল খনন ও ২ লাখ বৃক্ষরোপণের বৃহৎ পরিকল্পনা, বিশেষ সভা অনুষ্ঠিত

জকিগঞ্জ উপজেলায় খাল খনন ও ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের অংশ হিসেবে এ কর্মসূচির আওতায় উপজেলায় ১৬টি খাল খনন এবং ২ লাখ গাছের চারা রোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান।

সভায় জানানো হয়, উপজেলায় ১৬টি খাল চিহ্নিত করে তালিকা প্রস্তুত করা হয়েছে। গুরুত্বপূর্ণ ও জনস্বার্থ সংশ্লিষ্ট খালগুলো অগ্রাধিকার ভিত্তিতে খনন করা হবে।
একইসঙ্গে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় ২ লাখ গাছের চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে বজ্রপাত প্রতিরোধে তালগাছ এবং নদীভাঙনপ্রবণ এলাকায় মাটি সংরক্ষণে নারিকেল গাছের চারা রোপণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সভায় আরও জানানো হয়, ফুলতলীর আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড় ছাহেব কিবলাহ পরিচালিত ‘লতিফি হ্যান্ডস’-এর মাধ্যমে জকিগঞ্জে ১ হাজার ৫০০ নারিকেল গাছের চারা রোপণ করা হবে।

এছাড়া জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ ও ঔষধি গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থীর অংশগ্রহণে অন্তত ৫টি করে গাছ রোপণের সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি নিবন্ধিত স্বেচ্ছাসেবী ও সমাজসেবী সংস্থাগুলো উপজেলা প্রশাসনের সমন্বয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবে।

সভায় আলোচনায় অংশ নেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রনয় বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ সুজন মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, জকিগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান হাসান আহমদ, জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জালাল উদ্দিন, পৌর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুস সালাম, বিএনপি নেতা অধ্যাপক বদরুল হক বাদল, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, সাংবাদিক কেএম মামুন, সীমান্ত জার্নালের এডিটর হাবীবুল্লাহ মিসবাহ, ইসলামী আন্দোলন জকিগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল ইসলাম, এসডিএস’র নির্বাহী পরিচালক মো. আব্দুল হামিদ, লতিফি হ্যান্ডসের প্রতিনিধি ফয়সল আহমদ চৌধুরী, সংবাদকর্মী কয়েছ আহমদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, সমাজসেবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জকিগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

দুই দশক আগের সুরঞ্জিত হত্যা চেষ্টা মামলায় নির্দোষ প্রমাণিত হলেন বাবর, আরিফ ও গৌছ

জুলাইয়ের মধ্যেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবরের আভাস প্রবাসী কল্যাণ মন্ত্রীর

সিলেটে আম নামিয়ে ঢাকায় ফিরছিলেন গাঁজা নিয়ে, পথেই ধরা পড়লেন পিকআপ চালক

বিদায়ী ডিসি চোখ খুলে দিয়েছেন, মাজারের স্বচ্ছতায় সর্বাত্মক সহযোগিতা করবে সরকার: আরিফুল হক চৌধুরী ‎

দেশের সব মাজারের দানের টাকায় স্বচ্ছতা ও সঠিক হিসাব থাকা উচিত: তথ্য উপদেষ্টা

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

১০

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১১

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

১২

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

১৩

আধিপত্যের জেরে গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু

১৪

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও গাভী বিতরণ কর্মসূচির উদ্বোধন

১৫

বিদায়ের আগে শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা তুললেন ডিসি সারওয়ার

১৬

জকিগঞ্জে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্র শিক্ষকদের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

১৭

বিদায়বেলায় ডিসি সারওয়ার আলমের মানবিকতা, মুক্ত হচ্ছেন চা-শ্রমিক মঙ্গল দাস ‎

১৮

ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী সবুজ আলম

১৯

প্রবাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটের ৫ যুবক

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।