নিজস্ব প্রতিবেদক
১১ মে ২০২৬, ৪:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে হাজী আনফর আলী ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রী খৎনা ক্যাম্প অনুষ্ঠিত

অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের শিশুদের পাশে দাঁড়িয়ে ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ নিয়েছে সিলেট ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস)। হাজী আনফর আলী ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত ফ্রি সুন্নতে খৎনা কার্যক্রমে এবার জকিগঞ্জের ২২ জন শিশুকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

সোমবার (১১ মে) জকিগঞ্জে এসডিএস কার্যালয়ে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্যসম্মত পরিবেশে শিশুদের সুন্নতে খৎনা সম্পন্ন করা হয়। পাশাপাশি তাদের প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা পরামর্শ ও পরবর্তী পরিচর্যার ব্যবস্থাও রাখা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসডিএস’র নির্বাহী পরিচালক মো. আব্দুল হামিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ। বিশেষ অতিথি ছিলেন কাজলসার ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আতিয়া বেগম।

বক্তারা বলেন, সমাজের বিত্তবানদের সহযোগিতায় এ ধরনের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব। বিশেষ করে দরিদ্র পরিবারের শিশুদের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক সংগঠনগুলোর এগিয়ে আসা সময়ের দাবি।

অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন হাজী আনফর আলী ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক ফারহান সাঈদ শুভ। তিনি বলেন, মানুষের কল্যাণে কাজ করাই ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে ভবিষ্যতেও নানা ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জে শোকজ প্রত্যাহারের পর মাঠে শফিকুর রহমান : প্রথম কর্মিসভায় ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি, কৃষকদলের বিতর্কিত কমিটি প্রত্যাহারের দাবি

শাহজালাল মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে গঠন করা হলো ১২ সদস্যের কমিটি

সুনামগঞ্জে বোমা হামলা মামলা: সাবেক ছাত্র জমিয়ত নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের নিন্দা ও প্রতিবাদ

মদ কি মাদক? মদ খাইতে লাইসেন্স লাগে, এটা কোন দেশের আইন —সংসদে প্রশ্ন এমপি ইকবালের

আগামীকাল সিলেট এসে মাজার নিয়ে বৈঠক করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জকিগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

দুই দশক আগের সুরঞ্জিত হত্যা চেষ্টা মামলায় নির্দোষ প্রমাণিত হলেন বাবর, আরিফ ও গৌছ

জুলাইয়ের মধ্যেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবরের আভাস প্রবাসী কল্যাণ মন্ত্রীর

সিলেটে আম নামিয়ে ঢাকায় ফিরছিলেন গাঁজা নিয়ে, পথেই ধরা পড়লেন পিকআপ চালক

বিদায়ী ডিসি চোখ খুলে দিয়েছেন, মাজারের স্বচ্ছতায় সর্বাত্মক সহযোগিতা করবে সরকার: আরিফুল হক চৌধুরী ‎

১০

দেশের সব মাজারের দানের টাকায় স্বচ্ছতা ও সঠিক হিসাব থাকা উচিত: তথ্য উপদেষ্টা

১১

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

১২

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

১৩

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

১৪

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

১৫

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৬

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

১৭

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

১৮

আধিপত্যের জেরে গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু

১৯

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও গাভী বিতরণ কর্মসূচির উদ্বোধন

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।