জকিগঞ্জ প্রতিনিধি
৬ এপ্রিল ২০২৬, ৭:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে বালাউট ছাহেব বাড়ীতে দুই সহস্রাধিক রোগীর ফ্রি চক্ষু সেবা

জকিগঞ্জে জনসেবামূলক কার্যক্রমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে বালাউট ছাহেব বাড়ীতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার রতনগঞ্জস্থ বালাউট দারুল কোরআন মাদরাসা ও এতিমখানা প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে দুই সহস্রাধিক অসহায় ও দুস্থ মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

আল্লামা বালাউটি হেল্পিং হ্যান্ডস-এর উদ্যোগে এবং ইনক্লুসিভ আই হাসপাতাল (সাবেক সিলেট আধুনিক চক্ষু হাসপাতাল)-এর সার্বিক সহযোগিতায় পরিচালিত এ ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করেন। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়, যা স্থানীয় মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

আয়োজক সূত্রে জানা যায়, ক্যাম্পে আগত রোগীদের মধ্য থেকে ছানি অপারেশনের জন্য ২০৪ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। তাদেরকে পর্যায়ক্রমে হাসপাতালে নিয়ে গিয়ে অপারেশনের ব্যবস্থা করা হবে। এছাড়া অপারেশনপ্রাপ্ত রোগীদের যাতায়াত, থাকা-খাওয়া- দুপুর ও রাতের খাবার এবং পরদিন সকালের নাস্তার ব্যবস্থাও রাখা হয়েছে, যা একটি মানবিক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

এছাড়া রোগীদের মধ্যে বিনামূল্যে কালো চশমা ও দুই মাসের প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়, ফলে চিকিৎসাসেবা আরও কার্যকর ও ফলপ্রসূ হয়ে ওঠে।
এ মহতী উদ্যোগ বাস্তবায়নে আর্থিক সহায়তা প্রদান করে সেবা ফাউন্ডেশন, বিয়ানীবাজার। ক্যাম্প পরিদর্শনকালে অতিথিরা আয়োজকদের এমন উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় আখ্যায়িত করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এসময় উপস্থিত ছিলেন সেবা ফাউন্ডেশন বিয়ানীবাজারের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামাল আহমদ, সেক্রেটারি মো. আনিসুর রহমান, আল্লামা বালাউটি হেল্পিং হ্যান্ডস-এর পরিচালক মাওলানা মাশুকুর রহমান মারুফ, বালাউট দারুল কোরআন মাদরাসার পরিচালক মাওলানা মাহবুবুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, সাবেক ইউপি চেয়ারম্যান এমএ রশিদ বাহাদুর, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, তথ্য প্রযুক্তি সম্পাদক আহমদ হোসেন আইমান, মাওলানা আব্দুল হালিম, প্রবাসী নেতা সুলাইমান আহমদ, হাফিজ জসিম উদ্দিন, হাফিজ আনসার আহমদ, মাওলানা সাদিকুর রহমান, মাওলানা আব্দুল ওয়াহিদ আহমদ, সাদেকুর রহমান, বাহার আহমদ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার মাটিতে তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি, চালকের আসনে বাংলাদেশ

টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় ঢুকে জরিমানা গুনলেন ৮ ট্রলারচালক

লোডশেডিং কমাতে ‘দিন গোনা’ ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

জকিগঞ্জে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে অবস্থান

সিলেটে বাসার দরজার নিচ দিয়ে গড়িয়ে পড়ছিল রক্ত, ভেতরে মিলল তিনজনের মরদেহ

খাসিয়ামারা নদীতে বালু উত্তোলন নিয়ে ‘বিভ্রান্তিকর’ সংবাদের প্রতিবাদ

এসএসসিতে পাসের হারে সুনামগঞ্জ এগিয়ে, জিপিএ-৫ এ সিলেট

এসএসসিতে এক বছরে সিলেট বোর্ডের পাসের হার কমেছে ১০.২৪ শতাংশ

সিলেটে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শন করলেন ইপসার প্রধান নির্বাহী

বিমানবন্দর থেকে সালমান শাহ হত্যা মামলার আসামি ডন গ্রেপ্তার

১০

সিলেটে হামের উপসর্গ নিয়ে ৮ মাসের শিশু আয়ানের মৃত্যু, আইসিইউ না পাওয়ার অভিযোগ মা-বাবার

১১

নিত্যদিনের অশান্তি এড়াতে প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী

১২

দৈনিক ৫০০ টাকা মজুরি বাস্তবায়নের দাবিতে বড়লেখায় চা শ্রমিকদের গণবিক্ষোভ

১৩

বড়লেখায় ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আহাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

‎ওসমানীনগরের বাস দুর্ঘটনা: নিহত ৯ জনের পরিচয় শনাক্ত, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর শুরু

১৫

টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে সিরাজগঞ্জের পর্যটকের মৃত্যু

১৬

তাহিরপুরে কলেজ শিক্ষার্থীর উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৭

পাঁচ বন্ধু মিলে ঘুরতে এসেছিলেন সিলেট, কফিনবন্দি হয়ে বাড়ি ফিরছেন সাইফুল

১৮

সিলেটে অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ শিল্পী পেহেলী ভৈরবীর

১৯

ওসমানীনগরে ইউনিক ও বেঙ্গল পরিবহনের সংঘর্ষ, নিহত ৯ আহত অন্তত ২৫

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।