
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম উম্মাহসহ কানাইঘাট উপজেলা ও ৩নং দিঘিরপার পূর্ব ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আরিয়ান সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, মোহনা সাহিত্য-সংস্কৃতি সংসদের উপদেষ্টা এবং বিশিষ্ট সমাজসেবী মুন্সি দেলওয়ার হোসেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা, সংযম ও আত্মশুদ্ধির পর মুসলমানদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। এই আনন্দঘন উৎসব মুসলিম উম্মাহর জন্য শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা বহন করে।
তিনি আরও বলেন, ঈদ কেবল আনন্দের উৎসবই নয়; এটি পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও মানবিকতার বন্ধনকে আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ সময়। এ দিনে সবাই যেন ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ায় এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়।
মুন্সি দেলওয়ার হোসেন মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, তিনি যেন সকলের সিয়াম, নামাজ ও নেক আমল কবুল করেন এবং সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি দান করেন।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।