জকিগঞ্জ প্রতিনিধি
৪ মার্চ ২০২৬, ৫:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জ বাজার ইজারা ১৬ লাখ ৬৫ হাজার টাকায়

১৪৩৩ বঙ্গাব্দের জন্য জকিগঞ্জ পৌরসভার অধীন জকিগঞ্জ বাজার এক বছরের জন্য ১৬ লাখ ৬৫ হাজার টাকায় ইজারা প্রদান করা হয়েছে। বুধবার (৪ এপ্রিল) পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত উন্মুক্ত দরপত্রে সর্বোচ্চ দরদাতা মাইজকান্দি গ্রামের মো. হোসেন আহমদ বিধি অনুযায়ী ইজারা লাভ করেন।

পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাসের সভাপতিত্বে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় জনসম্মুখে টেন্ডারবক্স খোলা হয়। উপস্থিত দরদাতা, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সামনে টেন্ডারবক্স প্রদর্শন শেষে জমাকৃত দরপত্রগুলো একে একে খুলে যাচাই-বাছাই করা হয়। পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়।

পৌরসভা সূত্রে জানা যায়, বাজার ইজারায় অংশ নিতে মোট চারজন দরদাতা দরপত্র জমা দেন। তাদের মধ্যে মো. হোসেন আহমদের দর সর্বোচ্চ হওয়ায় তাকে ইজারা প্রদান করা হয়। অন্য দরদাতারা হলেন মনিরুল ইসলাম রাজন, কাজী আজাদুর রহমান ও কয়েস আহমদ।

পৌর প্রশাসক প্রণয় বিশ্বাস জানান, নির্ধারিত বিধান অনুযায়ী আগামী সাত কার্যদিবসের মধ্যে ইজারার সম্পূর্ণ অর্থ, প্রযোজ্য কর ও ভ্যাটসহ পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা দিতে ব্যর্থ হলে জামানত বাজেয়াপ্ত হয়ে পৌরসভার রাজস্ব তহবিলে যুক্ত হবে এবং দ্বিতীয় সর্বোচ্চ দরদাতাকে ইজারা প্রদান করা হবে।

ইজারা কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মুজিবুর রহমান, পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল খালিক, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, বিএনপি নেতা আব্দুস সালামসহ বাজারের ব্যবসায়ীরা।
পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে ইজারার আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে হাওরে কয়লাবাহী নৌকায় কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দিচ্ছে সরকার

জকিগঞ্জে শোকজ প্রত্যাহারের পর মাঠে শফিকুর রহমান : প্রথম কর্মিসভায় ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি, কৃষকদলের বিতর্কিত কমিটি প্রত্যাহারের দাবি

শাহজালাল মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে গঠন করা হলো ১২ সদস্যের কমিটি

সুনামগঞ্জে বোমা হামলা মামলা: সাবেক ছাত্র জমিয়ত নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের নিন্দা ও প্রতিবাদ

মদ কি মাদক? মদ খাইতে লাইসেন্স লাগে, এটা কোন দেশের আইন —সংসদে প্রশ্ন এমপি ইকবালের

আগামীকাল সিলেট এসে মাজার নিয়ে বৈঠক করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জকিগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

দুই দশক আগের সুরঞ্জিত হত্যা চেষ্টা মামলায় নির্দোষ প্রমাণিত হলেন বাবর, আরিফ ও গৌছ

জুলাইয়ের মধ্যেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবরের আভাস প্রবাসী কল্যাণ মন্ত্রীর

১০

সিলেটে আম নামিয়ে ঢাকায় ফিরছিলেন গাঁজা নিয়ে, পথেই ধরা পড়লেন পিকআপ চালক

১১

বিদায়ী ডিসি চোখ খুলে দিয়েছেন, মাজারের স্বচ্ছতায় সর্বাত্মক সহযোগিতা করবে সরকার: আরিফুল হক চৌধুরী ‎

১২

দেশের সব মাজারের দানের টাকায় স্বচ্ছতা ও সঠিক হিসাব থাকা উচিত: তথ্য উপদেষ্টা

১৩

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

১৪

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

১৫

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

১৬

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

১৭

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৮

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

১৯

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।