সবুজ প্রান্ত
২ ডিসেম্বর ২০২৪, ৮:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করিমগঞ্জে বিক্ষোভ : জকিগঞ্জে বন্ধ হলো আমদানি-রপ্তানি

জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে আমদানি রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে ভারতের শ্রীভূমি (করিমগঞ্জের) সনাতনী ঐক্য মঞ্চ নামের সংগঠনের বিক্ষোভকারীরা।

জানা গেছে, সোমবার দুপুরের দিকে ভারতের শ্রীভূমির (করিমগঞ্জ) শুল্ক স্টেশন এলাকায় বিক্ষোভ শুরু করেন ভারতের সনাতনী ঐক্য মঞ্চ সংগঠনের সদস্যরা। এরপর জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের আমদানি রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেন বিক্ষোভকারী সনাতনী ঐক্য মঞ্চের সদস্যরা।
এর আগে সকালের দিকে জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে ভারতের শ্রীভূমি (করিমগঞ্জে) থেকে প্রায় ৬ টন কমলা বাংলাদেশে আমদানি হয়। পরে শ্রীভূমি (করিমগঞ্জে) সেখানকার বিক্ষোভকারীরা আমদানি রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেন। ফলে বাংলাদেশী আমদানি রপ্তানিকারক ব্যবসায়ীদের এলসি করা মালামালের গাড়ি ভারতের শ্রীভূমি শুল্ক স্টেশন থেকে ফেরত গেছে। এতে বাংলাদেশী ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন।
এ নিয়ে বাংলাদেশের জকিগঞ্জ শুল্ক স্টেশন থেকে ভারতের শ্রীভূমি (করিমগঞ্জ) শুল্ক স্টেশনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলেও সেখানকার কর্মকর্তারা কল রিসিভ করেন নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কাস্টমস কর্মকর্তা।
এদিকে ভারতের শ্রীভূমির (করিমগঞ্জ) একটি সূত্রে জানা গেছে, সোমবার সকালের দিকে বাংলাদেশের সুতারকান্দি শুল্ক স্টেশন দিয়ে রপ্তানি হওয়া পটেটো, কেকসহ কিছু পণ্য সনাতনী ঐক্য মঞ্চের সদস্যরা করিমগঞ্জে পুড়িয়ে ফেলেছে। এমনকি বাংলাদেশী পণ্য বয়কটের ঘোষণা দিয়েছে। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার জন্য ভারতের উত্তর আসামের এমএলএ কমলাখ্যা দে পুরকায়স্থ শ্রীভূমির (করিমগঞ্জ) জেলা প্রশাসককে একটি একপত্রও দিয়েছেন। তাতে তিনি বলেন, বাংলাদেশে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সুতারকান্দি সীমান্ত এবং শ্রীভূমি স্টিমারঘাট হয়ে নদীপথে বাংলাদেশের সাথে রপ্তানি ও আমদানি বন্ধ করার অনুরোধ করছি। চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় শ্রীভূমি জেলার মানুষের অনুভূতি তুঙ্গে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশের সঙ্গে রপ্তানি বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেন।
আমদানি রপ্তানি বন্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, ভারতের শ্রীভূমি (করিমগঞ্জ) শুল্ক স্টেশনে সেখানকার বিক্ষোভকারীরা বিক্ষোভ করে বাংলাদেশী ব্যবসায়ীদের এলসি করা মালামালের গাড়ি ফেরত দিয়েছেন।
এ নিয়ে জকিগঞ্জ শুল্ক স্টেশন থেকে আমরা ভারতের শ্রীভূমি (করিমগঞ্জ) শুল্ক স্টেশনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলেও সেখানকার কর্মকর্তারা কল রিসিভ করেন নি। তবে সকালের দিকে প্রায় ৬ টন কমলা বাংলাদেশে আমদানি হয়েছে। জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে ভারতে কোন পণ্য দীর্ঘদিন ধরে রপ্তানি হয়না। সুতারকন্দি শুল্ক স্টেশন দিয়ে বাংলাদেশী প্রাণ, আকিজসহ কয়েকটি কোম্পানির পণ্য ভারতে যায় বলে নিশ্চিত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যালি ও বার্ষিক ক্যাম্পেইন

সিলেট বিভাগের সেরা ওসির স্বীকৃতি পেলেন বড়লেখা থানার মনিরুজ্জামান

সালমান শাহের দেহাবশেষ তৃতীয়বার কবর থেকে তোলার অনুমতি আদালতের

দোয়ারাবাজারে মেম্বার হামিদের গাফিলাতির কারণে বৈঠাখাই ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

রাজনৈতিক মতভেদ ভুলে উম্মাহর কল্যাণে কাজ করার আহ্বান হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর

বড়লেখায় আগামীকাল আসছেন মুফতি ফয়জুল করীম

তালামীযে ইসলামিয়াকে সমাজের নৈতিক প্রতিরক্ষার শক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান আল্লামা হুছামুদ্দীন চৌধুরীর

জকিগঞ্জে আজ বড় অসহায় অবস্থায় প্রোগ্রাম করতে হচ্ছে, প্রশাসন কেন বাধা দিচ্ছে? —সাবেক এমপি হুছামুদ্দীন চৌধুরী

অবশেষে ৫৩ কোটি টাকায় মরণফাঁদ থেকে আধুনিক রূপ পাচ্ছে শেওলা-জকিগঞ্জ সড়ক

ভুটানে উৎপত্তি হওয়া ভূমিকম্পে মধ্যরাতে কাঁপল সিলেট

১০

বিছনাকান্ধি পাথর সরবরাহকারী সমিতির সভাপতি পদে আব্দুল কাদির সুমন বিজয়ী

১১

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক হলেন সুনামগঞ্জের মাহবুবুর রহমান

১২

তাহিরপুরে ৮ বছরের এতিম শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ

১৩

জকিগঞ্জে নাজাত ফাউন্ডেশন কর্তৃক দারুল কিরাতের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান

১৪

​সান মারিনোকে হারিয়ে ইউরোপের মাটিতে প্রথম ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ

১৫

ইতিহাস বলছে ২০২৬ বিশ্বকাপ জিতবে না আর্জেন্টিনা! কিন্তু কেন?

১৬

গোয়াইনঘাটে কোটি টাকার সড়ক সংস্কারে নয়ছয়,কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং

১৭

FIFA World Cup 2026 Schedule Revealed

১৮

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন মৌলভীবাজারের জুনেল আহমেদ

১৯

সিলেটে অনৈতিক কাজের অভিযোগে আবাসিক হোটেল থেকে আটক ৯

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।