মুরাদ মিয়া,তাহিরপুর প্রতিনিধি
৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‎আমি আপনাদের ভোটে এমপি হলে সুনামগঞ্জ-১ চাঁদাবাজি মুক্ত থাকবে: কামরুল

সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল বলেছেন, আপনাদের ভোটে নির্বাচিত হলে সুনামগঞ্জ-১ আসনকে দেশের সবচেয়ে সুন্দর ও শান্তিপূর্ণ এলাকায় পরিণত করবো।নদীতে বালু লুট, জলমহাল দখল ও খাস কালেকশনের নামে হাটে-ঘাটে চাঁদাবাজি হতে দেব না। সব ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করবেন এবং এ আসনের রাস্তাঘাটসহ সব অসমাপ্ত উন্নয়নকাজ সম্পন্ন করা হব

‎সোমবার (৯ ফেব্রুয়ারী)বিকালে তাহিরপুর উপজেলার ঐতিহ্যবাহী বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্বাচনি শেষ জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন,এ আসনে বড় ভাই আনিসুল হক সহ অনেকেই মনোনয়নের জন্য প্রতিযোগিতা করেছিলাম। কারও মধ্যে হিংসা ছিল না। দল শেষ পর্যন্ত আমাকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে। আজ আমরা সবাই এক কাতারে ঐক্যবদ্ধ। আগামী ১২ তারিখ সবাই কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে আপনাদের প্রিয় মার্কা ধানের শীষকে বিজয়ী করবেন।

‎জনসভা শুরুর আগেই নির্বাচনি এলাকার বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল এসে মাঠে মিলিত হয়। একের পর এক মিছিলে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসভায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

‎তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়ার সভাপতিত্বে এবং সিনিয়র সদস্য সচিব জুনাব আলী,যুগ্ম আহ্বায়ক  রাখাব উদ্দিন, চাঁন মিয়া মাষ্টার,আজিজুল ইসলামের যৌথ সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (সাক্ষরপ্রাপ্ত) অ্যাডভোকেট আব্দুল হক, আহ্বায়ক কমিটির সদস্য সালমা নজির, যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান খসরু এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি নিজাম উদ্দিন,উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও শ্রীপুর উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান,আলহাজ্ব খসরুল আলম,উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ জেলা কৃষকদল নেতা ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান,ফেরদৌস আলম,আখঞ্জীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

‎জনসভা শেষে বাদাঘাট বাজারে একটি বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও সিলেটে ভূমিকম্প অনুভূত

জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যালি ও বার্ষিক ক্যাম্পেইন

সিলেট বিভাগের সেরা ওসির স্বীকৃতি পেলেন বড়লেখা থানার মনিরুজ্জামান

সালমান শাহের দেহাবশেষ তৃতীয়বার কবর থেকে তোলার অনুমতি আদালতের

দোয়ারাবাজারে মেম্বার হামিদের গাফিলাতির কারণে বৈঠাখাই ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

রাজনৈতিক মতভেদ ভুলে উম্মাহর কল্যাণে কাজ করার আহ্বান হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর

বড়লেখায় আগামীকাল আসছেন মুফতি ফয়জুল করীম

তালামীযে ইসলামিয়াকে সমাজের নৈতিক প্রতিরক্ষার শক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান আল্লামা হুছামুদ্দীন চৌধুরীর

জকিগঞ্জে আজ বড় অসহায় অবস্থায় প্রোগ্রাম করতে হচ্ছে, প্রশাসন কেন বাধা দিচ্ছে? —সাবেক এমপি হুছামুদ্দীন চৌধুরী

অবশেষে ৫৩ কোটি টাকায় মরণফাঁদ থেকে আধুনিক রূপ পাচ্ছে শেওলা-জকিগঞ্জ সড়ক

১০

ভুটানে উৎপত্তি হওয়া ভূমিকম্পে মধ্যরাতে কাঁপল সিলেট

১১

বিছনাকান্ধি পাথর সরবরাহকারী সমিতির সভাপতি পদে আব্দুল কাদির সুমন বিজয়ী

১২

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক হলেন সুনামগঞ্জের মাহবুবুর রহমান

১৩

তাহিরপুরে ৮ বছরের এতিম শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ

১৪

জকিগঞ্জে নাজাত ফাউন্ডেশন কর্তৃক দারুল কিরাতের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান

১৫

​সান মারিনোকে হারিয়ে ইউরোপের মাটিতে প্রথম ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ

১৬

ইতিহাস বলছে ২০২৬ বিশ্বকাপ জিতবে না আর্জেন্টিনা! কিন্তু কেন?

১৭

গোয়াইনঘাটে কোটি টাকার সড়ক সংস্কারে নয়ছয়,কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং

১৮

FIFA World Cup 2026 Schedule Revealed

১৯

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন মৌলভীবাজারের জুনেল আহমেদ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।