সবুজ প্রান্ত প্রতিবেদক
১১ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহনেও সমস্যা নেই: ইসি সচিব

নির্বাচনের সময় টাকা বহনের কোনো নির্দিষ্ট সীমা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, টাকার উৎস এবং ব্যবহারের খাত যদি বৈধ হয়, তবে ৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহনেও কোনো আইনি সমস্যা নেই।

‎আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নির্বাচনের সময় ব্যক্তিপর্যায়ে অর্থ পরিবহনের সুনির্দিষ্ট কোনো নীতিমালা আছে কি না, তা জানতে চাইলে সচিব এই ব্যাখ্যা দেন।

‎এর আগে আজ দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৫০ লাখ টাকাসহ সৈয়দপুর বিমানবন্দর থেকে আটক করে পুলিশ। ওই ঘটনার প্রেক্ষাপটে ইসি সচিবের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হয়।

‎আখতার আহমেদ বলেন, ‘টাকা যদি বৈধ হয় এবং এর উৎস যদি সঠিকভাবে দেখানো যায়, তবে এর কোনো সীমা নেই। ব্যক্তিগত প্রয়োজনে বা অন্য কোনো বৈধ কাজে একজন ব্যক্তি যত খুশি টাকা বহন করতে পারেন।’

‎তবে নির্বাচনের সময় এই অর্থের ব্যবহারের দিকে নজর রাখা হবে বলে জানান সচিব। তিনি বলেন, যদি ওই টাকা ভোটারদের প্রভাবিত করতে বা অন্য কোনো নির্বাচনি অপরাধে ব্যবহারের প্রমাণ পাওয়া যায়, তবে সংশ্লিষ্ট ‘নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি’ বিষয়টি খতিয়ে দেখবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

‎আর উদ্ধার হওয়া অর্থের উৎস যদি অবৈধ হয় বা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা থাকে, তবে সে ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী প্রচলিত আইন অনুযায়ী পদক্ষেপ নেবে বলেও জানান ইসি সচিব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১০

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১১

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১২

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১৩

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৪

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৫

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৬

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৭

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৮

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৯

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।