হানিফ পারভেজ, বড়লেখা
১১ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়লেখা-জুড়ি আসনে নিরাপত্তা নিশ্চিতে ঝুঁকিপূর্ণ ৫৮ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা


আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের বড়লেখা উপজেলার ৬৯টি ভোট কেন্দ্রের অতীতের গোলযোগের তথ্যের ভিত্তিতে ৫৮ টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে স্থানীয় প্রশাসন, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জনগণ ও ভোটারের নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে।

এগুলোর প্রত্যেকটিতে থাকবে অতিরিক্ত পুলিশ ফোর্স, সশস্ত্র আনসার ও গ্রাম পুলিশের পাশাপাশি এই আসনে (৫২-বিজিবি) ব্যাটালিয়ন কঠোর নিরাপত্তা কার্যক্রম গ্রহণ করেছে। মোতায়েন করা হয়েছে সাড়ে ১২ প্লাটুন বিজিবি সদস্য।

ভোটারের নিরাপত্তা আরও জোরদার করার জন্য বড়লেখা নির্বাচনী এলাকায় ৬৯ টি ভোট কেন্দ্রের মধ্যে চিহ্নিত ৫৮ টি ভোট কেন্দ্রে সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে জাতীয় সংসদ নির্বাচনী এলাকায় ভোট কেন্দ্র ১১৩ টি, ভোট কক্ষ ৬৩২ টি, পুরুষ ভোটার ১ লক্ষ ৬৭ হাজার ১৮০ জন, মহিলা ভোটার ১ লক্ষ ৬৪ হাজার ৭২ জন, তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন। সব মিলিয়ে সর্বমোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৩১ হাজার ২৫৪ জন।

সহকারী রিটার্নিং অফিসার ও বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী জানান, ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোট কেন্দ্রগুলোর অতীত গোলযোগের তথ্যের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরি চিহ্নিত করে নিরাপত্তা নিশ্চিতের ব্যবস্থা নেওয়া হয়েছে। ৫৮ টি ভোটকেন্দ্রে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ভোট কেন্দ্রগুলোর প্রতিটিতে থাকবে তিনজন অস্ত্রধারী পুলিশ, দুইজন সশস্ত্র আনসার, দশজন লাঠিধারী আনসার ছাড়া একাধিক গ্রাম পুলিশ। এছাড়াও থাকবে পুলিশ ফোর্সসহ অন্যান্য বাহিনীর বিশেষ নজরদারি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর, ১৯ নম্বর জার্সি, ১৯ জুলাই—‘১৯’-এর জাদুতেই বিশ্বকাপ জয় মুসলিম ফুটবলার লামিন ইয়ামালের

৩২ বছরের সেই অলিখিত ইতিহাসই কাঁদালো আর্জেন্টিনাকে

কানাইঘাট তালামীযের নতুন কমিটি, সভাপতি রেদওয়ান, সম্পাদক কামরুল

পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের জলছাপ

জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন রোধে মধ্যরাতে টাস্কফোর্স অভিযান

সিলেট-৫ আসনে বিএনপিকে বাদ দিয়ে কোনো উন্নয়ন হবে না : শাম্মী আক্তার এমপি

জামায়াত সেক্যুলার দল, তাদের ইসলামের কোনো আইডিয়াই নেই: উবায়দুল্লাহ ফারুক

বিশ্বনাথে কাজের কথা বলে ভাড়াটিয়াকে ৮ দিন আটকে রেখে ধর্ষণ, মালিক কারাগারে

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

১০

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

১১

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

১২

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

১৩

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

১৪

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

১৫

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

১৬

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

১৭

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

১৮

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

১৯

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।