জকিগঞ্জ প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৭:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে নারী উদ্যোক্তাদের মধ্যে থান কাপড় বিতরণ

জকিগঞ্জে পারিবারিক আয় বৃদ্ধির লক্ষ্যে নারী উদ্যোক্তাদের মাঝে থান কাপড় বিতরণ করা হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) এসডিএস কার্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

মুসলিম চ্যারিটি ইউকে–এর অর্থায়নে এবং সিলেট ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) এর বাস্তবায়নে “পার্টনার্স ফর প্রসপারিটি” প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক মো. আব্দুল হামিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস এবং বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক দেলওয়ার হোসেন।

বক্তারা বলেন, নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি ও স্বাবলম্বী করে তুলতে উৎপাদনমুখী সহায়তা প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। থান কাপড়ের মাধ্যমে নারী উদ্যোক্তারা ক্ষুদ্র উদ্যোগ শুরু করে পরিবারের আয় বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারবেন।

অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত নারী উদ্যোক্তাদের হাতে থান কাপড় তুলে দেওয়া হয়। উপকারভোগীরা এ সহায়তা পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

আয়োজকরা জানান, নারীর ক্ষমতায়ন ও টেকসই জীবিকা নিশ্চিত করতে এ ধরনের সহায়তামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

​সান মারিনোকে হারিয়ে ইউরোপের মাটিতে প্রথম ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ

ইতিহাস বলছে ২০২৬ বিশ্বকাপ জিতবে না আর্জেন্টিনা! কিন্তু কেন?

গোয়াইনঘাটে কোটি টাকার সড়ক সংস্কারে নয়ছয়,কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং

FIFA World Cup 2026 Schedule Revealed

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন মৌলভীবাজারের জুনেল আহমেদ

সিলেটে অনৈতিক কাজের অভিযোগে আবাসিক হোটেল থেকে আটক ৯

‘জনগণই আমার অভিভাবক’: তাহিরপুরে ঈদ পুনর্মিলনী সভায় এমপি কামরুল

বন্ধুদের সঙ্গে জাফলংয়ে ঘুরতে এসে পানিতে ডুবে প্রাণ গেল কিশোরের

সিলেটে হামের লক্ষণ নিয়ে আইসিইউতে নার্সের মৃত্যু

‎সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল দ্রুত চালুর ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

১০

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে নদীতে পড়ে কিশোর নিখোঁজ

১১

তাহিরপুরে বরযাত্রীর নৌকাডুবে ১ শিশুর মৃত্যু

১২

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলবেন লিওনেল মেসি

১৩

বাবা-মা ছাড়া ঈদ, চারিদিকে অপার শূন্যতা আর হাহাকার!

১৪

তাহিরপুরে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন এমপি কামরুল

১৫

সিলেটসহ সারা দেশে ত্যাগের মহিমায় উদ্‌যাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

১৬

ঈদের দিনে সিলেটের আবহাওয়া কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

১৭

বিক্রি হওয়া ‘ডোনাল্ড ট্রাম্প’ রক্ষায় ঢাল হয়ে দাঁড়ালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

কসকনকপুরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন লোকমান উদ্দিন নেজাম

১৯

মৌলভীবাজারে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদ্‌যাপন, অংশ নিলেন অর্ধশতাধিক মুসল্লি

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।