জকিগঞ্জ প্রতিনিধি
৮ জানুয়ারী ২০২৬, ১১:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সোনাপুর মাজহারুল উলূম আলিম মাদ্রাসার ৭৫ বছর পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলন

AddText 01 08 11.16.37 scaled
AddText 01 08 11.16.37 scaled

পূর্ব সিলেটের দ্বীনি ও আধুনিক শিক্ষার এক গৌরবোজ্জ্বল প্রতিষ্ঠান সোনাপুর মাজহারুল উলূম আলিম মাদ্রাসা পা রাখছে প্রতিষ্ঠার ৭৫ বছরে। ঐতিহাসিক এই মাইলফলক উদযাপনকে ঘিরে বর্ণাঢ্য কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় মাদ্রাসা প্রাঙ্গনে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯৫১ সালে বরণ্য ওলিয়ে কামিল হযরত আল্লামা মো. আব্দুল মান্নান চৌধুরী শিঙ্গাইরকুড়ী (রহ.) এই প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপন করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত দীর্ঘ সাত দশকের বেশি সময় ধরে মাদ্রাসাটি দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয়ে দেশ ও জাতি গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি গৌরবের সঙ্গে ৭৫ বছরে পদার্পণ করেছে।

এ উপলক্ষে আগামী ১০ জানুয়ারি ২০২৬, শনিবার দিনব্যাপী ও রাত্রিকালীন কর্মসূচির মাধ্যমে জকিগঞ্জ উপজেলার সোনাপুর মাজহারুল উলূম আলিম মাদ্রাসা ময়দানে ৭৫ বছর পূর্তি ও বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলে তা’লিমী তরবিয়ত প্রদান করবেন হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নুরুল হক।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. রইছ উদ্দিন।

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মনযুর উল হায়দার।

এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান, হযরত মাওলানা মো. লুৎফর রহমান চৌধুরী পীর ছাহেব শিঙ্গাইরকুড়ী, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের উপ-রেজিস্ট্রার আব্দুর রশীদ, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নূরুল ইসলাম, জকিগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. আব্দুল জব্বার, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী, সরকারি আলিয়া মাদ্রাসা সিলেটের সহকারী অধ্যাপক মো. রফিকুল হক, মহাখালী কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুফতি মাহবুবুর রহমান, জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মৌলদুর রহমানসহ দেশের খ্যাতিমান আলেম, শিক্ষাবিদ ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

সংবাদ সম্মেলনে ৭৫ বছর পূর্তি উদযাপন কমিটি ও প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক এবং মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কুতবুল আলম বলেন, ঐতিহাসিক এই আয়োজনকে স্মরণীয় করে রাখতে গত এক বছর ধরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী, কৃতীজন সম্মাননা এবং ৭৫ বছর পূর্তি স্মারক প্রকাশ করা হবে। অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়নে একাধিক উপকমিটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এ সময় আরও বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও হবিবপুর কেশবপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল হাকীম এবং আব্দুল হক ট্রাস্টের প্রতিষ্ঠাতা, লন্ডনপ্রবাসী সমাজসেবী আবুল কালাম আজাদ।

সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. হিফজুর রহমান, সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আল মামুন কয়ছর, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া কামিল মাদ্রাসার প্রভাষক ইমদাদুর রহমান আজমীসহ প্রাক্তন ছাত্র, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে হাওরে কয়লাবাহী নৌকায় কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দিচ্ছে সরকার

জকিগঞ্জে শোকজ প্রত্যাহারের পর মাঠে শফিকুর রহমান : প্রথম কর্মিসভায় ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি, কৃষকদলের বিতর্কিত কমিটি প্রত্যাহারের দাবি

শাহজালাল মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে গঠন করা হলো ১২ সদস্যের কমিটি

সুনামগঞ্জে বোমা হামলা মামলা: সাবেক ছাত্র জমিয়ত নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের নিন্দা ও প্রতিবাদ

মদ কি মাদক? মদ খাইতে লাইসেন্স লাগে, এটা কোন দেশের আইন —সংসদে প্রশ্ন এমপি ইকবালের

আগামীকাল সিলেট এসে মাজার নিয়ে বৈঠক করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জকিগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

দুই দশক আগের সুরঞ্জিত হত্যা চেষ্টা মামলায় নির্দোষ প্রমাণিত হলেন বাবর, আরিফ ও গৌছ

জুলাইয়ের মধ্যেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবরের আভাস প্রবাসী কল্যাণ মন্ত্রীর

১০

সিলেটে আম নামিয়ে ঢাকায় ফিরছিলেন গাঁজা নিয়ে, পথেই ধরা পড়লেন পিকআপ চালক

১১

বিদায়ী ডিসি চোখ খুলে দিয়েছেন, মাজারের স্বচ্ছতায় সর্বাত্মক সহযোগিতা করবে সরকার: আরিফুল হক চৌধুরী ‎

১২

দেশের সব মাজারের দানের টাকায় স্বচ্ছতা ও সঠিক হিসাব থাকা উচিত: তথ্য উপদেষ্টা

১৩

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

১৪

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

১৫

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

১৬

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

১৭

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৮

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

১৯

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।