বিশ্বনাথ প্রতিনিধি
২১ জানুয়ারী ২০২৬, ৮:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী আমির উদ্দিনের একক নির্বাচনের ঘোষণা

InShot 20260121 205314735 ezgif.com jpg to webp converter
InShot 20260121 205314735 ezgif.com jpg to webp converter

সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হিসেবে এককভাবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন মাওলানা আমির উদ্দিন। বুধবার স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

‎মতবিনিময় সভায় লিখিত বক্তব্যে মাওলানা আমির উদ্দিন বলেন, ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বৈষম্যহীন ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনের লক্ষ্যে পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে ‘ওয়ান বক্স পলিসি’র আওতায় একটি নির্বাচনী সমঝোতা গড়ে উঠেছিল। তবে সমঝোতায় থাকা একটি দলের একক আধিপত্য বিস্তারের চেষ্টা ও আদর্শিক অবস্থান নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই সমঝোতা থেকে সরে এসেছে।

‎তিনি আরও বলেন, বিশেষ করে ইসলামী শরিয়া আইন বিষয়ে ওই দলের বিতর্কিত অবস্থান এবং একক সিদ্ধান্ত গ্রহণ ইসলামী আন্দোলনের নেতাকর্মী ও ওলামায়ে কেরামের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে। তৃণমূল পর্যায়ের পরামর্শের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‎সিলেট-২ আসনের পরিস্থিতি তুলে ধরে আমির উদ্দিন বলেন, গত ১৭ বছরের আওয়ামী লীগ সরকারের সময় এই আসনটি অবহেলিত ছিল। ‘রাতের ভোটে’ নির্বাচিত জনপ্রতিনিধিদের কারণে সাধারণ মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতির কারণে এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন ব্যাহত হয়েছে।

‎নিজ দলের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩৮ বছরের রাজনৈতিক ইতিহাসে কোনো জনপ্রতিনিধির বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি। আগামী নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত হলে তিনি জনগণের আমানতের খেয়ানত করবেন না বলেও আশ্বাস দেন।

‎বক্তব্যের শেষাংশে তিনি জুলাই অভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশ গঠনে এবং সিলেট-২ আসনকে উন্নয়নের ধারায় যুক্ত করতে সাংবাদিকসহ স্থানীয় জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

‎মতবিনিময় সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে হাওরে কয়লাবাহী নৌকায় কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দিচ্ছে সরকার

জকিগঞ্জে শোকজ প্রত্যাহারের পর মাঠে শফিকুর রহমান : প্রথম কর্মিসভায় ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি, কৃষকদলের বিতর্কিত কমিটি প্রত্যাহারের দাবি

শাহজালাল মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে গঠন করা হলো ১২ সদস্যের কমিটি

সুনামগঞ্জে বোমা হামলা মামলা: সাবেক ছাত্র জমিয়ত নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের নিন্দা ও প্রতিবাদ

মদ কি মাদক? মদ খাইতে লাইসেন্স লাগে, এটা কোন দেশের আইন —সংসদে প্রশ্ন এমপি ইকবালের

আগামীকাল সিলেট এসে মাজার নিয়ে বৈঠক করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জকিগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

দুই দশক আগের সুরঞ্জিত হত্যা চেষ্টা মামলায় নির্দোষ প্রমাণিত হলেন বাবর, আরিফ ও গৌছ

জুলাইয়ের মধ্যেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবরের আভাস প্রবাসী কল্যাণ মন্ত্রীর

১০

সিলেটে আম নামিয়ে ঢাকায় ফিরছিলেন গাঁজা নিয়ে, পথেই ধরা পড়লেন পিকআপ চালক

১১

বিদায়ী ডিসি চোখ খুলে দিয়েছেন, মাজারের স্বচ্ছতায় সর্বাত্মক সহযোগিতা করবে সরকার: আরিফুল হক চৌধুরী ‎

১২

দেশের সব মাজারের দানের টাকায় স্বচ্ছতা ও সঠিক হিসাব থাকা উচিত: তথ্য উপদেষ্টা

১৩

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

১৪

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

১৫

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

১৬

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

১৭

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৮

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

১৯

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।