গোয়াইনঘাট প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২৫, ৯:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মুক্তিযুদ্ধের চেতনায় নৈতিক সাংবাদিকতার আহ্বান গোয়াইনঘাটে

AddText 12 22 09.29.43 scaled
AddText 12 22 09.29.43 scaled

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতার বিকল্প নেই – এমন অভিমত ব্যক্ত করেছেন বক্তারা। মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় তারা বলেন, গণমাধ্যম যদি বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্ব বজায় রাখে, তবে সমাজে ন্যায় ও সত্য প্রতিষ্ঠা আরও সহজ হবে।

রোববার (২১ ডিসেম্বর) গোয়াইনঘাট উপজেলার মিতালী রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ গুলজার আহমদ হেলাল। তিনি বলেন, মুক্তিযুদ্ধ আমাদের যে আদর্শ ও মূল্যবোধ উপহার দিয়েছে, সাংবাদিকতার প্রতিটি স্তরে তা ধারণ করা জরুরি। তিনি আরও বলেন, সংবাদ পরিবেশনের পাশাপাশি সমাজকে সঠিক দিকনির্দেশনা দেওয়া এবং অন্যায় ও অপশক্তির বিরুদ্ধে বিবেকবান ভূমিকা পালন করাই একজন সাংবাদিকের প্রকৃত দায়িত্ব।

সভাপতির বক্তব্যে দৈনিক বিজয়ের কণ্ঠ পত্রিকার গোয়াইনঘাট প্রতিনিধি সুলেমান সিদ্দিকী বলেন, বিজয়ের মাস আমাদের আত্মত্যাগের ইতিহাস নতুন করে ভাবতে শেখায়। স্বাধীনতার সুফল রক্ষা করতে হলে সাংবাদিকদের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।

এশিয়ান নিউজের সাংবাদিক মাহবুব আল মারুফের সঞ্চালনায় আলোচনায় অংশ নিয়ে বক্তারা স্থানীয় পর্যায়ে পেশাগত মানোন্নয়ন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং নিরপেক্ষ সংবাদচর্চার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গোয়াইনঘাট বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি জিল্লুর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র নেতা এম এ মান্নান এবং জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সদস্য মুরাদ হাসান।

এ ছাড়া বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক মুক্ত খবরের গোয়াইনঘাট প্রতিনিধি রুবেল আহমেদ, জুমবাংলা ডটকমের সিলেট জেলা প্রতিনিধি সুহেব রানা, রুপালী বাংলাদেশ ও পূণ্যভূমি পত্রিকার গোয়াইনঘাট প্রতিনিধি মতিউর রহমান (দুলাল), দৈনিক ডেসটিনির জৈন্তাপুর প্রতিনিধি ডালিম আহমদ এবং দৈনিক বিজয়ের কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার জুবায়ের আহমদ।

আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজকেরা জানান, জাতীয় চেতনায় উজ্জীবিত সাংবাদিকতা গড়ে তুলতে ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী বদলি

গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান

তাহিরপুরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর যুবকের মরদেহ উদ্ধার

জকিগঞ্জে ৫ কোটি টাকা ব্যয়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

১৯ বছর, ১৯ নম্বর জার্সি, ১৯ জুলাই—‘১৯’-এর জাদুতেই বিশ্বকাপ জয় মুসলিম ফুটবলার লামিন ইয়ামালের

৩২ বছরের সেই অলিখিত ইতিহাসই কাঁদালো আর্জেন্টিনাকে

কানাইঘাট তালামীযের নতুন কমিটি, সভাপতি রেদওয়ান, সম্পাদক কামরুল

পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের জলছাপ

১০

জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন রোধে মধ্যরাতে টাস্কফোর্স অভিযান

১১

সিলেট-৫ আসনে বিএনপিকে বাদ দিয়ে কোনো উন্নয়ন হবে না : শাম্মী আক্তার এমপি

১২

জামায়াত সেক্যুলার দল, তাদের ইসলামের কোনো আইডিয়াই নেই: উবায়দুল্লাহ ফারুক

১৩

বিশ্বনাথে কাজের কথা বলে ভাড়াটিয়াকে ৮ দিন আটকে রেখে ধর্ষণ, মালিক কারাগারে

১৪

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

১৫

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

১৬

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

১৭

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

১৮

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

১৯

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।