গৌছুজ্জামান, রাজনগর
১৬ ডিসেম্বর ২০২৫, ৫:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজনগরে তরবিয়ত ও দু’আ মাহফিলে হাজারো মানুষের ঢল

AddText 12 16 05.16.25 scaled
AddText 12 16 05.16.25 scaled

আল্লাহর সন্তুষ্টির জন্য সদকা করলে দুনিয়ার চেয়ে আখিরাতে ফায়দা বেশি: আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী ফুলতলী

 

উস্তাযুল উলামা ওয়াল মুহাদ্দিসীন, মুর্শিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী বলেছেন, “আল্লাহর সন্তুষ্টির জন্য যারা দান করে, তাদের দুনিয়াবী ফায়দার চেয়ে আখিরাতের ফায়দা অনেক বেশি। দানের কিছু প্রতিদান কবরে এবং বাকি সবটুকু আখিরাতে পাওয়া যায়। তবে দানের মধ্যে যদি লোক দেখানো মনোভাব থাকে, তবে সেই দান আল্লাহর দরবারে কবুল হয় না। এই লৌকিকতাকে শরিয়তের পরিভাষায় ‘রিয়া’ বলা হয় যা মূলত ‘শিরকে খফি’ বা গোপন শিরক।” তিনি রিয়ামুক্ত আমলের জন্য রাসুলুল্লাহ (সা.)-এর হাদিস উল্লেখ করে সকলকে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, “আপনারা যারা হাজতমানদের (প্রয়োজনগ্রস্ত) হুইল চেয়ার, বগলী, সেলাই মেশিন, কম্বল ও ছাগল দান করে তাঁদের প্রয়োজন পূরণ করলেন, আল্লাহ পাক কিয়ামতের দিন আপনাদের কষ্ট দূর করবেন।” রাসুলুল্লাহ (সা.)-এর হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, যারা এতিম ও বিধবাদের দুর্দশা দূর করার চেষ্টা করে, তা আল্লাহর পথে জিহাদ করার শামিল।

গত ১৫ ডিসেম্বর (বুধবার) বাদ এশা উপজেলার টেংরা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ ও তালামীযে ইসলামিয়া ৬ নম্বর টেংরা ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত তরবিয়ত ও দু’আ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, “কৈশোরের অনেক স্মৃতি আছে যেখানে মা-বাবা আমাদের উৎসাহিত করেছেন। কাদা মাখা পথ, পাহাড়-পর্বত অতিক্রম করে যেন অসহায় মানুষের খেদমত করতে পারি—সেই প্রেরণা নিয়ে আজও আমি অসহায় মানুষের মৃত্যুতে তাঁদের এতিম সন্তানদের পাশে ছুটে যাই।

দুপুর থেকে শুরু হওয়া এই মাহফিল খতমে কুরআন, খতমে বুখারী, খতমে খাজেগান ও হযরত সর্দার শাহ (র.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শুরু করে। এতে বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করেন আল্লামা মুফতি গিয়াস উদ্দীন চৌধুরী ফুলতলী ও মাওলানা মারজান আহমদ চৌধুরী।

টেংরা বাজার মাজার মসজিদের খতিব মাওলানা হাফিজ তারেক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে উপস্থিত ছিলেন লতিফিয়া হ্যান্ডসের জেনারেল সেক্রেটারি মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী, জাতীয় মাসিক পরওয়ানার সম্পাদক, মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী, আনজুমানে আল-ইসলাহ নিউ ইয়র্ক সেন্ট্রাল কমিটির সাংগঠনিক সম্পাদক, মাওলানা হাফিজ কাওছার আহমদ, তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের সাবেক সভাপতি, মাহবুব রহমান ফরহাদ, মৌলভীবাজার জেলা আল-ইসলাহ’র সভাপতি মুফতি শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা হাফিজ এনামুল হক, মাওলানা লোকমান আহমদ চৌধুরী সাদী, দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট, প্রধান কেন্দ্রের অফিস সম্পাদক, মাওলানা জিল্লুর রহমান এবং সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, মাওলানা হাফিজ আলাউর রহমান টিপু প্রমুখ।

এছাড়াও বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ, তালামীযে ইসলামিয়া, লতিফিয়া ক্বারী সোসাইটি ও ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ডের জেলা ও উপজেলার নেতৃবৃন্দসহ ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মাহফিল শুরু হওয়ার আগে তিন শতাধিক দুস্থ মানুষের মাঝে কম্বল, হুইল চেয়ার, বগলী, সেলাই মেশিন, ছাগল ও নগদ অর্থ বিতরণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১০

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১১

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১২

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৩

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৪

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৫

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৬

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৭

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৮

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

১৯

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।