সবুজ প্রান্ত
১০ ডিসেম্বর ২০২৫, ৭:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিয়ানীবাজারে আইফোনের লোভে বন্ধুর হাতে বন্ধু খুন

InShot 20251210 193423794 ezgif.com jpg to webp converter
InShot 20251210 193423794 ezgif.com jpg to webp converter


সিলেটের বিয়ানীবাজারে আইফোনের লোভে পরিকল্পিতভাবে এক যুবককে হত্যা করা হয়েছে। নিহত ইমন আহমদ (২০) খশির নামনগর এলাকার মৃত আব্দুল মতলিবের কনিষ্টপুত্র। তিন ভাইয়ের মধ্যে তার বড়ভাই ইতালি প্রবাসী, আর ছোটভাই জাবেদ আহমদ অটোরিকশা চালান।
পুলিশ জানায়, ইমন একই এলাকায় মাদ্রাসা পড়–য়া আশরাফুল ইসলাম (২২) এবং তার কয়েকজন সহযোগীর সঙ্গে ঘনিষ্ঠভাবে চলাফেরা করতেন। ইমনের বড়ভাই ইতালি থেকে পাঠানো আইফোন ১৫ প্রো-ম্যাক্স দিয়ে তারা টিকটক ও ফেসবুকের ভিডিও তৈরি করতো।
৭ ডিসেম্বর বিকেলে ইমন তার আইফোন নিয়ে আশরাফুলের সঙ্গে বের হন। সন্ধ্যার পর থেকে নিখোঁজ থাকার পর রাতে তার পরিবার বিয়ানীবাজার থানায় সাধারণ ডায়েরি করেন এবং আশরাফুলের উপর সন্দেহ প্রকাশ করেন। পুলিশ ৮ ডিসেম্বর রাতে আশরাফুলকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে, প্রথমে সে অস্বীকার করলেও পরে হত্যাকাণ্ড স্বীকার করে।
আশরাফুলের দেওয়া তথ্য অনুযায়ী, ১০ ডিসেম্বর মঙ্গলবার সকালে শেওলা ইউনিয়নের কোনাশালেশ^র এলাকার একটি ডোবা থেকে ইমনের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়। পুলিশের বরাত দিয়ে জানা গেছে, হত্যাকাণ্ডের পর আশরাফুল ইমনের ফোন সিলেটে বিক্রি করে দিয়েছে। প্রাথমিক তদন্তে ধরা পড়েছে, হত্যাকাণ্ডে আশরাফুলের সঙ্গে আরও ২-৩ জন জড়িত।
নিহতের প্রতিবেশি আব্দুল আহাদ জানান, আশরাফুল আইফোনের লোভে অন্যদের সঙ্গে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে। কুড়ারবাজার ইউনিয়নের চেয়ারম্যান তুতিউর রহমান তুতা বলেন, ইমন সহজ সরল ছেলে ছিল, তাকে নৃশংসভাবে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
বিয়ানীবাজার থানার পরিদর্শক তদন্ত ছবেদ আলী জানিয়েছেন, আশরাফুলের স্ত্রীকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদায়ী ডিসি চোখ খুলে দিয়েছেন, মাজারের স্বচ্ছতায় সর্বাত্মক সহযোগিতা করবে সরকার: আরিফুল হক চৌধুরী ‎

দেশের সব মাজারের দানের টাকায় স্বচ্ছতা ও সঠিক হিসাব থাকা উচিত: তথ্য উপদেষ্টা

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

আধিপত্যের জেরে গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু

১০

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও গাভী বিতরণ কর্মসূচির উদ্বোধন

১১

বিদায়ের আগে শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা তুললেন ডিসি সারওয়ার

১২

জকিগঞ্জে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্র শিক্ষকদের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

১৩

বিদায়বেলায় ডিসি সারওয়ার আলমের মানবিকতা, মুক্ত হচ্ছেন চা-শ্রমিক মঙ্গল দাস ‎

১৪

ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী সবুজ আলম

১৫

প্রবাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটের ৫ যুবক

১৬

মাজার কর্তৃপক্ষের অসন্তুষ্টির মাঝেই সিলেটের জনপ্রিয় ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৭

ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে তাহিরপুরে এমপি কামরুলের বৃক্ষরোপণ

১৮

দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৯

জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।