সবুজ প্রান্ত
৩ অক্টোবর ২০২৫, ৪:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লাউতায় জমিয়তের প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলামের সমর্থনে উঠান বৈঠক





বিয়ানীবাজার প্রতিনিধি :

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামের সমর্থনে লাউতা ইউনিয়নের ১নং ওয়ার্ডের হিজলরটুক গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় অনুষ্ঠিত এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট মুরব্বি জনাব সিরাজুল ইসলাম ছদরুল।

প্রধান অতিথির বক্তব্যে হাফিজ মাওলানা ফখরুল ইসলাম বলেন, “আমি উন্নয়নের ১০ দফা পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছি। আগেও মানুষের কল্যাণে কাজ করেছি, আগামীতেও সেবার মাধ্যমে আপনাদের পাশে থাকতে চাই। রাজনীতি আমার কাছে ক্ষমতার জন্য নয়, মানুষের সেবার জন্য।”

এসময় বৈঠকে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের মানুষ খেজুরগাছ মার্কার পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— মানিক উদ্দিন, হারুন আহমদ, আব্দুল মান্নান, আব্দুল হাসিব, মাওলানা জালাল উদ্দিন, মাওলানা মারুফুল হাসান, মাওলানা হেলাল আহমদ, মাওলানা শরীফুল ইসলাম, মুফতি আব্দুল্লাহ আল মামুন, মুস্তাফা আল মাশহুদ শাহীন, আলী হোসেন মহরীর, আব্দুল হাসনাত, আব্দুশ শহীদ, আব্দুস সালাম, আব্দুর রহমান, খালেদ আহমদ, আব্দুস সুবহান, সুনাম আলী, জসিম উদ্দিন, মাস্টার সুমন আহমদ, ফরিদ উদ্দিন, মাওলানা গোলাম রাব্বানী মাসুম, ইমরান হাসিব, আব্দুল কাইয়ুম তারেক, আবু সাইদ, হালিম মাহমুদ প্রমুখ।

বৈঠক শেষে হিজলরটুক জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রফিকুল ইসলামের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১০

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১১

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১২

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৩

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৪

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৫

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৬

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৭

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৮

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

১৯

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।