সবুজ প্রান্ত
৪ সেপ্টেম্বর ২০২৫, ৯:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামছেন লিওনেল মেসি

বাংলাদেশ সময় শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় বুয়েন্স এইরেসের মনুমেন্টালে আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামছেন কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি। বিশ্বকাপ জয়ী এই ফরোয়ার্ডকে আর্জেন্টিনার সমর্থকরা স্টেডিয়ামে বিদায় জানাবেন। মেসির শেষ খেলার জন্য স্টেডিয়ামে হাজির থাকবেন তার স্ত্রী, সন্তান, বাবা-মা এবং ঘনিষ্ঠ আত্মীয়রা।



মেসি সম্প্রতি ইনজুরি থেকে ফিরে ক্লাবের হয়ে দুটি ম্যাচ খেলেছেন। আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামার জন্য তার ফিটনেস এবং কৌশলগত পরিকল্পনা গুরুত্বপূর্ণ। কোচ লিওনেল স্কালোনি মেসিকে পুরো ৯০ মিনিট খেলাচ্ছেন না; কখনও শুরুতে বেঞ্চে রাখছেন, কখনও দ্বিতীয়ার্ধে বদলি করছেন। ভেনেজুয়েলার বিপক্ষে মেসির খেলা কেমন হবে, তা পুরোপুরি নির্ভর করছে আর্জেন্টিনার দলের পরিকল্পনার ওপর।

আর্জেন্টিনার সংবাদ মাধ্যম বলছে, মেসিকে যদি শুরুতেই সংবর্ধনা দেওয়া হয়, তবে তিনি একাদশে থাকতে পারেন। আক্রমণে তার সঙ্গে দেখা যেতে পারে হুলিয়ান আলভারেজ ও থিয়াগো আলমাদাকে। মিডফিল্ডে ম্যাক অ্যালিস্টার, ডি পল ও লিয়ান্দ্রো পারদেসের খেলার সম্ভাবনা বেশি। রক্ষণে থাকবেন ক্রিস্টিয়ানো রোমেরো ও নিকোলাস ওতামেন্ডি। উইং ব্যাকে থাকতে পারেন নিকোলাস ত্যাগলিয়াফিকো ও নাহুয়েল মলিনা।



সম্ভাব্য একাদশ: এমি মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ানো রোমেরো, নিকোলাস ওতামেন্ডি, নিকোলাস ত্যাগলিয়াফিকো, ডি পল, লিয়ান্দ্রো পার্দেস, ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।

মেসির বিদায়ের এই মুহূর্ত শুধু আর্জেন্টিনার জন্য নয়,ফুটবল বিশ্বের ইতিহাসেও এক অবিস্মরণীয় রাত হয়ে উঠবে।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

১০

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

১১

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

১২

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৩

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

১৪

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১৫

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১৬

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১৭

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৮

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১৯

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।