সবুজ প্রান্ত
২৩ সেপ্টেম্বর ২০২৫, ৪:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইন্তেকাল করেছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আব্দুল আজিজ

আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ
মুফতি শায়খ আব্দুল আজিজ

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ আল শায়খ আর নেই। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে রিয়াদের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার ইন্তেকালের খবরে সৌদি আরবসহ পুরো মুসলিম বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। মুফতি আব্দুল আজিজ  দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বলে তার ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে।

স্থানীয় সংবাদ মাধ্যম ইনসাইড দ্যা হারামাইনের সূত্র মতে, গ্র্যান্ড মুফতির মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। তার বিদায়ে গভীর শোক প্রকাশ করেছে সৌদি আরবের দুই পবিত্র মসজিদের কর্তৃপক্ষ। তারা মরহুমের পরিবার, সৌদি জনগণ এবং সমগ্র ইসলামি বিশ্বের প্রতি সমবেদনা জানিয়েছে।

মরহুমের জানাজা আজ বাদ আসর রিয়াদের ঐতিহাসিক ইমাম তুর্কি বিন আব্দুল্লাহ মসজিদে অনুষ্ঠিত হবে। এই জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ রিয়াদের দিকে রওনা হয়েছেন। এছাড়া, তার সম্মানার্থে সৌদি আরবের সব মসজিদে আজ আসরের নামাজের পর বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

১৯৯৯ সালে শায়খ আবদুল আজিজ সৌদি আরবের প্রধান মুফতির পদে নিয়োগ পান। এই পদে থেকে তিনি ধর্মীয়, সামাজিক এবং আইনি বিষয়ে গুরুত্বপূর্ণ ফতোয়া দিয়েছেন, যা দেশটির বিচার ব্যবস্থায় গভীর প্রভাব বিস্তার করেছে। তিনি ইলমি গবেষণা ও ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটির একজন প্রভাবশালী সদস্য ছিলেন। সৌদি আরবের প্রধান মুফতিকে সরাসরি বাদশাহ নিয়োগ দেন এবং তিনি দীর্ঘদিন ধরে এই সম্মানজনক দায়িত্ব পালন করেছেন।

শায়খ আবদুল আজিজ আলে শায়খ বংশের একজন সদস্য। এই বংশটি ইসলামের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানেই জন্মগ্রহণ করেছিলেন সংস্কার আন্দোলনের অন্যতম নেতা মুহাম্মদ ইবনে আব্দ আল-ওয়াহাব। উল্লেখ্য, প্রধান মুফতির পদটি ১৯৫৩ সালে বাদশাহ আব্দুল আজিজ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।

শায়খ আবদুল আজিজের কর্মজীবনের এক বিশেষ দিক হলো, তিনি ১৯৮১ সাল থেকে টানা ৩৫ বছর ধরে পবিত্র হজের খুতবা দিয়েছেন। ২০১৬ সালে বার্ধক্যজনিত কারণে তিনি এই দায়িত্ব থেকে অবসর নেন। তার দেওয়া খুতবা পৃথিবীর কোটি কোটি মুসলিম মনোযোগ সহকারে শুনেছেন এবং তা থেকে দিকনির্দেশনা গ্রহণ করেছেন। তার মৃত্যুতে মুসলিম উম্মাহ একজন গুরুত্বপূর্ণ ধর্মীয় নেতাকে হারাল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে ফেসবুকে সাবেক ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল,তদন্তে পুলিশ

নজিরবিহীন সম্পদের মালিক সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার

জকিগঞ্জ তালামীযের সম্মেলনে প্রধান অতিথিকে বাধা দেওয়ার চেষ্টা করেন ওসি (তদন্ত) সুজন মিয়া

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে নির্যাতিত বিএনপি নেতা-কর্মীদের নিয়ে হাওরে এমপির মিলনমেলা

ক্যান্সারে আক্রান্ত দোয়ারাবাজারের আব্দুল মজিদের বাঁচার আকুতি, প্রয়োজন সহায়তা

মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর জানাজা বিকেল ৪টায় কানাইঘাট তালবাড়ী জামেয়া মাদ্রাসায়

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক

সিলেট-৫ আসনের সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল 

সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী আর নেই

​শাহজালাল ও শাহপরান মাজারে আয়-ব্যয়ের স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ, তদারকিতে প্রশাসন

১০

আবারও সিলেটে ভূমিকম্প অনুভূত

১১

জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যালি ও বার্ষিক ক্যাম্পেইন

১২

সিলেট বিভাগের সেরা ওসির স্বীকৃতি পেলেন বড়লেখা থানার মনিরুজ্জামান

১৩

সালমান শাহের দেহাবশেষ তৃতীয়বার কবর থেকে তোলার অনুমতি আদালতের

১৪

দোয়ারাবাজারে মেম্বার হামিদের গাফিলাতির কারণে বৈঠাখাই ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

১৫

রাজনৈতিক মতভেদ ভুলে উম্মাহর কল্যাণে কাজ করার আহ্বান হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর

১৬

বড়লেখায় আগামীকাল আসছেন মুফতি ফয়জুল করীম

১৭

তালামীযে ইসলামিয়াকে সমাজের নৈতিক প্রতিরক্ষার শক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান আল্লামা হুছামুদ্দীন চৌধুরীর

১৮

জকিগঞ্জে আজ বড় অসহায় অবস্থায় প্রোগ্রাম করতে হচ্ছে, প্রশাসন কেন বাধা দিচ্ছে? —সাবেক এমপি হুছামুদ্দীন চৌধুরী

১৯

অবশেষে ৫৩ কোটি টাকায় মরণফাঁদ থেকে আধুনিক রূপ পাচ্ছে শেওলা-জকিগঞ্জ সড়ক

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।